ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯

আজ বসন্তের প্রথম দিন। একইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন শোবিজ তারকারা। গতকাল থেকেই বসন্তের সাজে ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে। আর আজ ভালোবাসা দিবসে প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন কেউ কেউ।

ভালোবাসা দিবসের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’।

অন্যদিকে দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী।

পোস্টের ক্যাপশনে ভালোবাসার আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান’।

এর আগের দিন বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। ক্যাপশনে ছিল, ‘ফাল্গুনের শুভেচ্ছা’।

বসন্তের রঙে নিজেকে সাজিয়ে নিয়েছেন সংগীতশিল্পী কনা-ও। হলুদ পোশাকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাল্গুনে ঘোরাঘুরি’।

এদিকে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের একটি ছবি শেয়ার করে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘বসন্তের শুভেচ্ছা’।

ঋতুর রঙ আর ভালোবাসার আবহে তারকাদের এমন উপস্থিতিতে বসন্ত, ভালোবাসা দিবস যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

আমার বার্তা/এমই

হলুদের সাজে দেখা দিলেন হানিয়া আমির, বিয়ের গুঞ্জন

পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। দীর্ঘদিন পর

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

শোবিজের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব।

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত

হয়রানির অভিযোগে আইনি পথে ডিজে নাইরা

বাংলাদেশের জনপ্রিয় ডিজে শিল্পী ডিজে নাইরা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও হয়রানির অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: স্বতন্ত্র এমপি এমএ হান্নান

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিসর

ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই 'সবচেয়ে ভালো' মনে করছেন ট্রাম্প

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার আহ্বান উরসুলা ফন ডার লায়েনের

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলো ইসি

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে হামলা-ভাংচুর

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান

দাগনভুঞায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহতদের খোঁজ নিলেন জামায়াত প্রার্থী

নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: কমনওয়েলথ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

এবার দেশ গড়ার পালা— ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান