ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ-তিশাকে নিয়ে স্টেপ ফুটওয়্যারের বর্ণাঢ্য প্রেস মিট অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৩
আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৬

আসন্ন ঈদ ফিতরকে আরও স্টাইলিশ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড গ্রাহকদের জন্য নিয়ে আসছে অসাধারণ ডিজাইনের নান্দনিক ও বৈচিত্র্যময় নতুন ঈদ কালেকশন। আধুনিক ফ্যাশন ও আরামের নিখুঁত সমন্বয়ে তৈরি এই বিশেষ কালেকশন ক্রেতাদের উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলবে।

এ নতুন ঈদ কালেকশন উপলক্ষে স্টেপ ফুটওয়্যার আয়োজন করেছে একটি বিশেষ আয়োজন— ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সাথে প্রেস মিট’। আজ (সোমবার), ২৬ জানুয়ারি রাজধানীর তেজগাঁওস্থ হলিডে ইন হোটেলে আয়োজিত এ প্রেস মিটে উপস্হিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা।

প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে শামীম কবির বলেন, "গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আসন্ন ঈদকে ঘিরে আমরা নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত। এবারের ঈদ কালেকশনে আমরা ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যের সর্বোচ্চ মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি, যা সব বয়সের ক্রেতাদের মন জয় করবে। স্টেপ ফুটওয়্যার শুধু একটি ব্র্যান্ড নয়, এটি এখন আস্থা, নির্ভরতা ও স্টাইলের প্রতীক।”

প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভিশন তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘’স্টেপ ফুটওয়্যারের লক্ষ্য কেবল ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং দেশীয় ফুটওয়্যার শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং ভোক্তাদের জীবনযাত্রায় স্টাইল ও স্বাচ্ছন্দ্যের নতুন মাত্রা যোগ করা। আমার দৃঢ় বিশ্বাস— গুণগত মান, আরাম এবং নান্দনিক ডিজাইনের এই অপূর্ব সমন্বয় এবারের ঈদে আমাদের গ্রাহকদের পথচলাকে আরও রাঙিয়ে তুলবে।”

জনপ্রিয় অভিনেতা ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব তার অনুভূতি ব্যক্ত করে এই অনুষ্ঠানে বলেন: "স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। শুরু থেকেই ব্র্যান্ডটির দর্শন, মূল্যবোধ ও এর পেছনের মানুষদের সঙ্গে আমি একটি গভীর সংযোগ অনুভব করেছি। এটি কেবল কোনো চুক্তিভিত্তিক সম্পর্ক নয়; স্টেপ ফুটওয়্যারকে আমি প্রতিনিধিত্ব করি কারণ আমি সত্যিই এর মান, সততা ও সম্ভাবনায় বিশ্বাস করি। একটি দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার যে প্রতিচ্ছবি স্টেপ তুলে ধরে, তা আমার ব্যক্তিগত জীবনবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে স্টেপ ফুটওয়্যার খুব শিগগিরই দেশের অন্যতম শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।“

প্রতিষ্ঠানের অপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা বলেন: "স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড, যার প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কারণ স্টেপ কেবল ট্রেন্ডি ফ্যাশন নয়—গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সততা ও উদ্ভাবনী চিন্তার যে শক্তি স্টেপ ফুটওয়্যারের রয়েছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস—খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশের ফুটওয়্যার শিল্পে এক অনন্য ও ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।"

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড ভিশন, ঈদকেন্দ্রিক নতুন কালেকশন, ভবিষ্যৎ ব্র্যান্ড পরিকল্পনা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী কার্যক্রম নিয়ে তারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, উচ্চমানের প্রিমিয়াম জুতা উৎপাদনের মাধ্যমে দেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটি অনন্য ও বিশ্বস্ত নাম হিসেবে ইতোমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে স্টেপ ফুটওয়্যার। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে তৈরি স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর এক নিখুঁত সংমিশ্রণ। সব বয়সী গ্রাহকের রুচি ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তৈরি করা এসব জুতা সর্বত্র ও সব সময় ব্যবহারের উপযোগী হওয়ায় দেশজুড়ে মানুষের দৈনন্দিন ফ্যাশনে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে বাংলাদেশের ফুটওয়্যার শিল্পে স্টেপ ফুটওয়্যার এক নতুন মানদণ্ড স্থাপন করতে সক্ষম হয়েছে।

আমার বার্তা/জেএইচ

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির পেছনেও যে এক গভীর আত্মানুসন্ধানের গল্প থাকে, তা আরও একবার

চলচ্চিত্র অধিদপ্তরে নির্মাতাদের ওপর হামলা, নিরাপত্তা-বিচারের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল চাইতে গিয়ে খোদ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি)

ভদ্রতা দেখাতে গিয়ে সিনেমা থেকে বাদ পড়তে হয় ডাকোটাকেৎ

হলিউডে কাস্টিংয়ের বিষয়টি কতটা অনিশ্চিত হতে পারে, তার এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘ফিফটি শেডস

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই: নিশো

বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি