ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩০

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজ, দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে। জামায়াতের কেউ আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করে না। নির্বাচনি মাঠে কেউ যদি ফ্যাসিবাদের চেহারা নিয়ে আসে, তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে।’

সোমবার (২৬ জানুয়ারি) চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ১১ দলীয় জোটের সমর্থনে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘শরিফ ওসমান হাদি ২৪-এর বিপ্লবের একজন নায়ক। সে কারও কাছে মাথা নত করেনি বলেই তাকে শহীদ করা হয়েছে। যে দেশে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদদের জন্ম হয়, সে দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না।’

তিনি বলেন, ‘দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামের জয় হয়েছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও ইসলামের জয় হবে।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। জনগণের সামনে আমাদের জনপ্রতিনিধিরা তাদের সম্পদের হিসাব দেবে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুশাসন নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, দলীয় কর্মীদের পেট ভরানোর জন্যও রাজনীতি করি না। এ দেশের দুঃখী, ভুখা, নাঙ্গা মানুষের মুখে খাবার তুলে দিতে এবং পিঠে কাপড় তুলে দিতে রাজনীতি করি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই যদি ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করে, তাহলে দেশ জয়ী হবে। আগামী দিনে আর কোনোভাবেই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘ভোটের পাহারা দিতে হবে। কেউ যদি ভোট দখল করতে আসে, তাহলে সেটি প্রতিরোধ করতে হবে।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে জনসভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান এবং এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাসহ জেলা-উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

সংবিধান সংস্কার ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরেকটি বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করতে বললেন

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর উদ্যোগকে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করার শামিল

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

বাহাত্তরের সংবিধান বাতিল বা ‘ছুড়ে ফেলা’ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি