ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

অস্কারে ইতিহাস গড়ল ‘সিনার্স’

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১৪:০৮

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) মনোনয়ন ঘোষণায় তৈরি হলো নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই ঘোষণায় সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছে পরিচালক রায়ান কুগলারের থ্রিলার চলচ্চিত্র ‘সিনার্স’। ভ্যাম্পায়ার ঘরানার এই ছবিটি পেয়েছে রেকর্ড ১৬টি অস্কার মনোনয়ন-যা একাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে অস্কারে সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন পেয়েছিল ‘টাইটানিক’, ‘অল অ্যাবাউট ইভ’ ও ‘লা লা ল্যান্ড’। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল ‘সিনার্স’।

২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘সিনার্স’ ছিল না অস্কারের চিরাচরিত শেষদিকে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায়। তবুও সব পূর্বাভাস উল্টে দিয়ে এবারের অস্কারে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে ছবিটি।

মনোনয়নের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে পরিচালক পল থমাস অ্যান্ডারসনের রাজনৈতিক রস মেশানো চেজ ফিল্ম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে মোট ১৩টি মনোনয়ন। এর মধ্যে চারটি অভিনয় বিভাগে তিনটি মনোনয়ন থাকলেও আলোচিত অভিনেত্রী চেজ ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে জায়গা না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই।

অভিনয় বিভাগে এবার ছিল একাধিক অপ্রত্যাশিত ঘটনা। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন থেকে বাদ পড়েছেন ২০১৩ সালের অস্কারজয়ী জেনিফার লরেন্স (‘ডাই মাই লাভ’) ও অ্যামান্ডা সাইফ্রেড (‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’)।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর অস্কারের মনোনয়ন পেয়ে আলোচনায় ফিরেছেন কেট হাডসন। ২০০১ সালের ‘অলমোস্ট ফেমাস’-এর পর এবার ‘সং সং ব্লু’ ছবির জন্য আবারও অস্কারের দৌড়ে জায়গা করে নিলেন তিনি।

পুরুষ অভিনয় বিভাগেও দেখা গেছে চমক। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করা পল মেস্কাল মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়েছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

এদিকে গত বছর ১০টি মনোনয়ন পাওয়া মিউজিক্যাল ‘উইকেড: ফর গুড’ এবছর একেবারেই কোনো মনোনয়ন পায়নি। মাঝারি রিভিউয়ের প্রভাবেই এমন ফলাফল এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা/এল/এমই

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়কার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম