ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

আজ অমল বোসের মৃত্যুবার্ষিকী

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

অমল বোস। ‘নানা’ খ্যাত অভিনেতা দেশের চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অধিক পরিচিত ও জনপ্রিয়। ষাটের দশকে মঞ্চ নাটকে পা রাখেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিয়মিত ছিলেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। তবে ইত্যাদির ‘নানা’ চরিত্রে পান তুমুল জনপ্রিয়তা, হয়ে ওঠেন সকল বয়সীর ‘নানা’।

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘নানা-নাতি’ কৌতুক নাটিকার মধ্য দিয়ে দৈনন্দিন জীবনের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে বাংলাদেশের দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন ‘নানা’ অমল বোস।

শুধু সংলাপ বলা বা অঙ্গভঙ্গিতেই সীমাবদ্ধ থাকতেন না, গভীরে ঢুকে জীবন্ত করে তুলতেন চরিত্র। পেশাগত জীবনে সৎ ও নিবেদিতপ্রাণ অমল বোস ব্যক্তিজীবনেও ছিলেন স্নেহপ্রবণ। দুই জায়গাতেই ছিলেন সকলের প্রিয়।

পাড়ার মঞ্চে জাত চিনিয়ে ‘রাজা সন্ন্যাসী’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর ‘নীল আকাশের নীচে’, 'বিয়ের ফুল’, 'মিলন হবে কত দিনে', ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’সহ অভিনয় করেছেন বহু চলচ্চিত্রে। পাশাপাশি নাম লেখান পরিচালনায়ও।

দীর্ঘ অভিনয় জীবনে ‘আজকের প্রতিবাদ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবার প্রিয় এ অভিনেতা ২০১২ সালের ২৩ জানুয়ারি ৭৫ বছর বয়সেই পরলোকগমন করেন।

১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্ম নিয়েছিলেন তিনি। অভিনয় পাগল এই মানুষটি ১৯৬৬ সালে ‘রাজা সন্যাসী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন সব মাধ্যমেই তিনি ছিলেন জনপ্রিয় এবং ভালোবাসার মানুষ।

‘কেন এমন হয়’ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তিনি। জীবনভর শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘অবিচার’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘আমি সেই মেয়ে’, ‘তোমাকে চাই’, ‘মন মানে না’-এর মধ্যে উল্লেখযোগ্য।

আমার বার্তা/এল/এমই

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়কার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে

শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

ভোট সুষ্ঠু করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন ইসির

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

নির্বাচনে যেকোনো অনিয়ম শক্তভাবে তদারিক করা হবে: সিইসি

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি

ভোটের আগে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

কতটা সফল আর ব্যর্থ অন্তর্বর্তী সরকার: বিবিসি বাংলার প্রতিবেদন