ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

হাঁটুর বয়সি মেয়ের প্রেমে শুভাশিস, যা বললেন অভিনেতা

আমার বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

হাঁটুর বয়সি এক মেয়েকে ভালোবেসে ফেলেছেন ‘মহালয়া’ খ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। টালিপাড়ায় এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন অভিনেতা। জানিয়েছেন নিরালায় সময় কাটাতে সমুদ্র বেছে নেওয়ার কথা।

এবার শুভাশিস বাবুর সেই গোপন রহস্য হাটে হাঁড়ি ভাঙলেন কৌতুকাভিনেতা রাজু মজুমদার। তিনি জানালে শুভাশিসকে নিয়ে একটি সিনেমা নির্মাণের কথা। যার নাম ‘ফণীবাবু ভাইরাল’। এ সিনেমা দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন রাজু।

'ফণীবাবু'চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। তার বিপরীতে আছেন ‘তরুণী ভার্যা’ রোশনি ভট্টাচাৰ্য। সে প্রসঙ্গ তুলতেই শুভাশিসের হাসি। রসিকতা করে তিনি বললেন, ভেবে আমারই গায়ে কাঁটা দিচ্ছে! এ সিনেমায় রোশনি আর তার অনেক রোমান্টিক মুহূর্ত রয়েছে, যা দেখা যাবে গানের দৃশ্যেও।

‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ একঝাঁক তারকা। সংসারে অবাঞ্ছিত এক বৃদ্ধ সামাজিক মাধ্যমের কল্যাণে হঠাৎ ভাইরাল হয়ে পড়ে। তারপর ওই বৃদ্ধের কাণ্ডকারখানা নিয়েই সিনেমা বলে জানান পরিচালক রাজু মজুমদার।

হঠাৎ সিনেমা পরিচালনার ইচ্ছে হলো কেন? উত্তরে রাজু বলেন, করোনাকালে বাড়িতে বসে লেখালিখি করছিলাম। সেখান থেকেই এ গল্প তৈরি। শুভাশিসদাকে ভেবেই ‘ফণীবাবু’ চরিত্রটি লিখেছি। একটা সময় কৌতুক অভিনেতাদের নিয়ে সিনেমা বানানো হতো। যেমন— ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘আশিতে আসিও না’, ‘ভানু পেল লটারি’, ‘ভানু গোয়েন্দা জহর আসিস্ট্যান্ট’ ইত্যাদি।

শুভাশিসের তাৎক্ষণিক জবাব, সেই ধারা ফিরিয়ে আনছে রাজু। আমার চরিত্র, সিনেমার সংলাপ খুব মজার। আমরা যা পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিদিন যাচ্ছি, এ সিনেমা হয়তো টাটকা অক্সিজেন জোগাবে ।

আমার বার্তা/এল/এমই

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়কার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

ভোট সুষ্ঠু করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন ইসির

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের