ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না: মিথিলা

আমার বার্তা অনলাইন
১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৫

বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে।

থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা।

ভিডিওতে মিথিলা বলেন, ‘আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।’

বিকিনি পরা নিয়ে তিনি বলেন, ‘আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। ‘বিকিনি না পরলে টপ থার্টিতে যাওয়া সম্ভব নয়’ — মিথিলা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর তিনি অক্টোবরের শেষ দিকে দেশের পতাকা হাতে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে থাইল্যান্ডে যান।

সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। চলমান বিতর্ককে কেন্দ্র করে দেওয়া সেই বার্তায় তিনি দেশের মানুষের প্রতি ক্ষোভ, হতাশা এবং প্রতিযোগিতার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন।

ভিডিওতে তিনি বলেন, “আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। এত বড় প্রতিযোগিতায় একজন ভালো কন্টেস্ট্যান্ট হয়ে এত ডিসিপ্লিন মেনে, সময় মেনে, কত কিছু শিখে চেষ্টা করছি। এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে সামান্য প্রশংসা না পাই, তাহলে সেটা খুবই কষ্টের।”

বিকিনি পরা নিয়ে সমালোচনার জবাবে মিথিলা বলেন, “আমি কতবার বলবো—আমি যদি বিকিনি না পরি, তাহলে টপ থার্টিতেই যেতে পারবো না। আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই। বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এই নিয়ম মেনে চলতেই হবে।”

তিনি আরও বলেন, “এই জায়গাটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এত মানুষের সঙ্গে প্রতিযোগিতা, এবং সবাইই খুব ভালো। কারও মান খারাপ নয়। এদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে আরও ভালো করতে হবে, আর আমার দেশের মানুষকেও আমাকে আরও বেশি সমর্থন দিতে হবে।”

আমার বার্তা / জেএইচ

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন

ঈদে আসছে শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন একটি রোমান্টিক সিনেমা “ভালোবাসি তোমায়”।

খামেনির মৃত্যুতে ভেঙে পড়লেন কাশ্মীরি অভিনেত্রী ফারহানা ভাট

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা