ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

চলচ্চিত্র প্রযোজককে মেসেঞ্জারে হুমকি, খালাতো ভাইকে পিটিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮

যুক্তরাষ্ট্র প্রবাসী চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ রানাকে হত্যার হুমকি ও তার বরিশালের পৈত্রিক বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় খালাতো ভাই আলহাজ মো. সেলিম (৫৮) মারা গেছেন।

পরিবারের অভিযোগ, বরিশাল মহানগর শিবিরের কর্মী খ ম আজাদ ও তাঁর সহযোগীরা এ হামলার সঙ্গে জড়িত। তারা মামলা করতে থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি।

গত ১৫ আগস্ট খ ম আজাদ মেসেঞ্জারে কল দিয়ে মাসুদ রানাকে হত্যার হুমকি দেন। পরদিন সদর উপজেলার চরমোনাই গ্রামে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় প্রতিবাদে এগিয়ে গেলে মাসুদ রানার খালাতো ভাই সেলিম ও স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান (৩৯) মারধরের শিকার হন। গুরুতর আহত সেলিম ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৯ সেপ্টেম্বর রাতে মারা যান।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, “১৮ আগস্ট ভাটিখানা জোড়া মসজিদের সামনে খ ম আজাদ ও সহযোগীরা লোহার রড ও হকিস্টিক দিয়ে সেলিমকে মারধর করে। আমি বাঁচাতে গেলে আমাকেও আক্রমণ করা হয়। এলাকাবাসী ছুটে আসায় তারা পালিয়ে যায়।”

মাসুদ রানা জানান, ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী ও ঋতুপর্ণার সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি দেখে খ ম আজাদ তাঁকে মেসেঞ্জারে কল দিয়ে ‘ফ্যাসিস্ট সরকারের প্রশ্রয়দাতা’ ও ‘ইন্ডিয়ার দালাল’ বলে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এরপরই তাঁর বাড়িতে হামলা ও সেলিমের ওপর আক্রমণ হয়।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার পুলিশ ও ডিবি পুলিশের হাতে নির্যাতিত হন বলে অভিযোগ করেন মাসুদ রানা। ২০১২ সালের অক্টোবরের এক ঘটনায় তাঁকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ দাবি করা হয়। পরে ভারতে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন।

মাসুদ রানা বলেন, “দেশে ফিরতে আমি ভীত। পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

আমার বার্তা/জেএইচ

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর কাছে চাওয়া

চলচ্চিত্র দিবসের আজকে এই শুভ দিনে বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে আমাদের তারুন্যের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের যেন একরকম হতাশ করেছে। প্রেক্ষাগৃহ থেকে

আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক পোস্টের মাধ্যমে ভক্তদের বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে

বিয়ে নয় বাগদান সম্পন্ন হয়েছে: লুবাবা

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজিইডিতে স্থবিরতা কাটাতে বড় পদক্ষেপ: ১৯৭ প্রকৌশলীকে নির্বাহী দায়িত্ব

জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন তানভীর গনি ও বিজন কান্তি

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল

ফেনীতে ২ কোটি ১৩ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

১৩৩ অধ্যাদেশ যাচাই: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী