ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

হৃতিক রোশন যাত্রা করলেন দক্ষিণী সিনেমায়

আমার বার্তা অনলাইন:
২৯ মে ২০২৫, ১৫:৪৬

দক্ষিণী সিনেমার উত্থান এখন আর নতুন কিছু নয়। ‘কেজিএফ’, ‘সালার’, ‘কান্তারা’র মতো ব্লকবাস্টার দিয়ে বলিউডকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার সেই সাফল্যের ধারায় পা রাখলেন হৃতিক রোশন।

বুধবার হোম্বলে ফিল্মস অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ঘোষণা করেছে, তাদের পরবর্তী প্রজেক্টে যুক্ত হচ্ছেন হৃতিক।

পোস্টে লেখা হয়েছে, ‘হৃতিক, যাকে সবাই গ্রিক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ের অধিপতি। হোম্বলে ফিল্মসের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আমরা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার স্বপ্ন দেখছি।’

প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, ‘আমরা সবসময় এমন গল্প বলার চেষ্টা করি, যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে আমাদের এই নতুন যাত্রা সেই লক্ষ্যেই এক বড় পদক্ষেপ।’

এই ঘোষণার পর থেকেই জল্পনা তুঙ্গে। কেউ বলছেন, ‘কেজিএফ চ্যাপ্টার থ্রি’-তে যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিক। কেউ বা মনে করছেন, ‘সালার’-এর নতুন কিস্তিতে দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, হোম্বলে ফিল্মস এর আগে ‘কেজিএফ’ ও ‘কান্তারা’র মতো ছবি প্রযোজনা করেছে, যা বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। ফলে এই প্রযোজনা সংস্থার সঙ্গে হৃতিকের চুক্তিকে তার ক্যারিয়ারের বড় মোড় বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, হৃতিককে আগামীতে দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পেতে চলেছে ১৪ আগস্ট। ছবিতে রয়েছেন কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআরও।

আমার বার্তা/এল/এমই

সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল: জাহ্নবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও বিকৃত করার ঘটনা নতুন নয়। বর্তমান

বুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। কোনো ইভেন্ট বা

এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

আমরা এখন দুই থেকে তিন: রাশমিকা মান্দানা

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে মাস খানেক হলো। এমন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী