ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হাসান জাহাঙ্গীরের ওয়েব সিরিজে মৌসুমী

আমার বার্তা অনলাইন
২৬ মে ২০২৫, ১৪:১৩

ঈদ মানেই হাসান জাহাঙ্গীরের নাটকের ধামাকা। জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি ঈদে তিনি তৈরি করেন একাধিক নাটক ও টেলিফিল্ম। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন তিনটি বিশেষ চমক। প্রথমটি হলো ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও হাসান জাহাঙ্গীর জুটির প্রথম ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট বিয়ে’, যা ২০২৩ সালে আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়। দ্বিতীয় চমক হিসেবে নিয়ে আসছেন আমেরিকার বাংলা কমিউনিটির পরিচিত মুখ ও ব্যবসায়ী আকাশ রহমানের অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ‘পিএস চাই সুন্দরী’ নামক টেলিছবিতে। যেখানে তাদের সঙ্গে ছিলেন হাসান জাহাঙ্গীর। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে। মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে। আকাশ রহমান বলেন, ‘মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার স্বপ্নের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। তৃতীয় চমক হিসেবে ঈদে প্রচারিত হবে হাসান জাহাঙ্গীরের কয়েকটি নাটক। তার মধ্যে রয়েছে ‘অকর্মা’, ‘ডিসকাউন্ট’, ‘নায়িকার মা’, ‘অবলা’ ও ‘নকল হানিমুন’। এসব নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু