ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও স্ক্রিম

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৫, ১২:১৪

বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটি চলচ্চিত্র নির্মাণের জন্য শত শত কোটি টাকা বাজেট রাখা হয়। বিস্ময়কর ব্যাপার হলো, নব্বই দশকে একটি মিউজিক ভিডিও নির্মাণের জন্য প্রায় শত কোটি টাকা ব্যয় করেছিলেন নির্মাতারা। ‘স্ক্রিম’ শিরোনামের গানটি জায়গা করে নেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

মাইকেল জ্যাকসনের অডিও গানের নবম অ্যালবাম ‘হিস্ট্রোরি: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বুক-১’। ১৯৮৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দুই ভাগে (ডিস্ক-১, ডিস্ক-২) এই অ্যালবামের ৩০টি গান রেকর্ড করা হয়। ১৯৯৫ সালের ২০ জুন মুক্তি পায় অ্যালবামটি। এই অ্যালবামে ছিল ‘স্ক্রিম’ গানটি।

‘স্ক্রিম’ গান নিয়ে নির্মিত হয় মিউজিক ভিডিও। গানটিতে যৌথভাবে কণ্ঠ দেন বিশ্বনন্দিত পপ তারকা মাইকেল জ্যাকসন ও তার বোন জ্যানেট জ্যাকসন। এ গানের কথা লেখেন মাইকেল জ্যাকসন, জ্যানেট জ্যাকসন, জিমি জ্যাম এবং টেরি লুইস। এই গানের মিউজিক ভিডিও নির্মাণে ব্যয় হয় ৭০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা)। এটি প্রযোজনা করেন গানটির চার গীতিকার। এটি পরিচালনা করেন মার্ক রোমানেক। ‘হিস্ট্রোরি: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বুক-১’ মুক্তির আগে ‘স্ক্রিম’ গানের ভিডিও মুক্তি পায়। অর্থাৎ ১৯৯৫ সালের ২৯ মে মুক্তি পায় এটি।

মাইকেল জ্যাকসনের এ গান মুক্তির পর কেটে গেছে ৩০ বছরের বেশি সময়। এখনো এ গানের ব্যয় অতিক্রম করতে পারেনি। সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিওর জায়গা এখনো দখলে রেখেছে গানটি।

যেসব খাতে ব্যয় হয় বাজেটের অর্থ:

১. কস্টিউম ও সেট নির্মাণ: ৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৮২ লাখ টাকার বেশি)।

২. জ্যানেট জ্যাকসনের মেকআপ: ৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৭৩ হাজার টাকার বেশি)।

৩. সিজিআই স্পেসশিপ ইফেক্ট: ৬৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৯ লাখ টাকার বেশি)।

৪. কোরিওগ্রাফি: ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ টাকার বেশি)।

৫. আর্ট ও ভিডিও ইনস্টলেশন: ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৮ লাখ টাকার বেশি)।

৬. লাইটিং: ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১২ লাখ টাকার বেশি)।

৭. ইনস্ট্রামেন্টস: ৫৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ টাকার বেশি)। বাকি অর্থ অন্যান্য খাতে খরব হয়েছে।

আমার বার্তা/এল/এমই

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু