ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আমরা দুজন অনেক সৌভাগ্যবান: তটিনী

বিনোদন ডেস্ক:
০৭ নভেম্বর ২০২৪, ১২:২৮

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়েই অভিনয় দক্ষতা আর স্নিগ্ধ হাসিতে সবার মন জয় করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কিছু নাটকে ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার এই সহশিল্পীর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন অভিনেত্রী।

বর্তমানে পর্দায় জুটি হিসেবে দর্শকদের নজর কেড়েছেন ইয়াশ-তটিনী। তাই নিজেদেরকে সৌভাগ্যবান দাবি করলেন অভিনেত্রী। এই মুহূর্তে কক্সবাজারে আছেন তটিনী। সেখানে একটি নাটকের শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই নাটকেও তটিনীর বিপরীতে অভিনয় করছেন ইয়াশ।

সম্প্রতি দেশে একটি গণমাধ্যমে অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তটিনী। শুধু তাই নয়, সহশিল্পীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ তিনি।

পর্দায় নিজেদের রসায়ন নিয়ে তটিনী বলেন, আমরা একসঙ্গে ১৫টির মতো নাটকে কাজ করেছি। দর্শকরা আমাদেরকে খুব চমৎকারভাবে গ্রহণ করছে। আমাদের একসঙ্গে দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা দুজনে আসলেই অনেক সৌভাগ্যবান।

ইয়াশ প্রসঙ্গে তটিনী বলেন, সহশিল্পী হিসেবে ইয়াশ ভাই অসাধারণ। তার উৎসাহী ব্যক্তিত্বে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। যেহেতু তিনি আমার সিনিয়র, তাই অভিনয়ের ওপর অবশ্যই আমার চেয়ে বেশি অভিজ্ঞতা তার।

তিনি আরও বলেন, সহশিল্পীর পাশাপাশি ইয়াশ ভাই আমার খুব ভালো বন্ধুও, কিন্তু আমি এটাও কখনও ভুলি না, যে তিনি আমার সিনিয়র। তাকে সবসময় তার প্রাপ্য সম্মানটুকু দিই আমি।

আমার বার্তা/জেএইচ

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার