ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রেমটা সিরিয়াস ছিল, খুব কষ্ট পেয়েছিলাম: দিতিপ্রিয়া

অনলাইন ডেস্ক:
২০ জুন ২০২৪, ১২:০৪

ওপার বাংলার অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানী চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ওটিটির দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকে অভিনেত্রীর। পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। দিনকে দিন বাড়ছে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা। সঙ্গে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।

গুঞ্জন ছিল আগেই যে টালিউড অভিনেত্রী দিতিপ্রিয়া প্রেম করছেন। এর মাঝে টালিগঞ্জে বহুজনের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। এক পর্যায়ে সকলকে চমকে দিয়ে মনের মানুষের কথা প্রকাশ্যে আনেন দিতিপ্রিয়া; সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে প্রেম নিয়ে আভাস দিলেও খোলাসা করেননি বেশি কিছু।

এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন দিতিপ্রিয়া। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানান, বিয়ে করতে হলে বর্তমান প্রেমিককেই করবেন, নয়তো করবেন না। এমনকি এই সিদ্ধান্তেই তারা দু'জনে অনড় থাকবেন বলে জানান।

অভিনেত্রীর কথায়, ‘আমি বলব না এটাই আমার জীবনের প্রথম প্রেম। জীবনে হয়তো আরও অন্য কেউ এসেছিল। সেটা হয়তো আমার তরফ থেকে ছিল, ওই তরফ থেকে ছিল না। ওটা যে বাচ্চা বেলার প্রেম ছিল, সেটা কিন্তু না। প্রেমটা সিরিয়াস ছিল। কিছু গন্ডগোল হয়, আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব খারাপ একটা সময় কেটেছে।’

দিতিপ্রিয়ার আরও জানান, তার পুরোনো প্রেমিক বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। বিচ্ছেদে পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে তার বেশ কিছু মাস সময় লেগেছিল।

অভিনেত্রীর কথায়, ‘আমি যেহেতু খুব প্রাইভেট পার্সন, আমি খুব একটা কিছুই লোকজনের সঙ্গে শেয়ার করতে পারি না। এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। প্রেম ছিল, চলে গেছে। তারপর হয়তো লোকজনকে বলেছি যে ছিল, কিন্তু চলে গেছে।’

প্রসঙ্গত, এর আগে ছোটপর্দার বহু তারকার সঙ্গে নাম জড়িয়েছিল দিতিপ্রিয়ার। যদিও এ সমস্ত জল্পনাকে মিথ্যা বলে দাবি করেছেন তারা। তবে এ বছরই নতুন সম্পর্কে জড়ান দিতিপ্রিয়া। যদিও সেই মানুষটি কোনও অভিনেতা বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কেউ নয়। সেটিই কিছুটা খোলাসা করতে প্রেম নিয়ে খোলাখুলি মুখ খুললেন অভিনেত্রী।

আমার বার্তা/জেএইচ

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার