ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান বাঁধন

অনলাইন ডেস্ক:
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৭
আজমেরী হক বাঁধন। ছবি: আইস টুডে

বাংলাদেশের অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সেখানে জুরি প্রধান হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আজমেরি হক বাঁধন বলেন, 'উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি, এটা ৭ মার্চ পর্যন্ত চলবে। বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যাল সরকারিভাবে আয়োজিত হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, এটা অনেক সম্মানের। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, জুরি হিসেবে দায়িত্ব পালন করার।'

এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টির বেশি দেশের ২০০টির বেশি সিনেমা দেখানো হবে। প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম।

বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগ ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

উল্লেখ্য, এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত 'আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে'ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়