ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এখন সারা দেশের ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী চূড়ান্ত ফলাফলের জন্য প্রহর গুনছেন। গত ৩ ফেব্রুয়ারি জেলাপর্যায়ে এই পরীক্ষা শেষ হয়েছে এবং বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মৌখিক পরীক্ষার নম্বর যাচাই-বাছাই ও কারিগরি কার্যক্রম পরিচালনা করছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারিগরি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তবে রেকর্ড গতির এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই ডিজিটাল জালিয়াতির যে অভিযোগ ছিল, মৌখিক পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থানে তার সত্যতা মিলেছে। বিশেষ করে ভাইভা বোর্ডে সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পেরে বেশ কয়েকজন ‘ভুয়া’ প্রার্থী ধরা পড়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিয়োগ পরীক্ষা ঘিরে জালিয়াতির প্রমাণ মিলেছে দিনাজপুরে, যেখানে ভাইভা বোর্ডে সাধারণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে ১১ জন প্রার্থী আটক হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসানের জেরার মুখে তারা জালিয়াতির কথা স্বীকার করেন।

আটককৃতদের একজন গোলাম রাফসানী জানান যে, ১০ লাখ টাকার চুক্তিতে তার হয়ে অন্য একজন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। একইভাবে ডিভাইস ব্যবহারের দায়ে আটক হন মানস চন্দ্র রায়সহ আরও ১০ জন। জেলা প্রশাসন জানিয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে ১১ জনই অপরাধ স্বীকার করেছেন এবং এই চক্রের সঙ্গে শিক্ষা অফিসের কর্মচারী ও শিক্ষকদের জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।

বর্তমানে সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট চলছে, যা নিরসনে জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবার ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী লড়াই করছেন।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন যে, শুধু সহকারী শিক্ষকই নয়, বর্তমানে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে। এর ফলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি আরও জানান যে, সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশনায় অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং এখানে অধিদপ্তরের ব্যক্তিগত কোনো অভিসন্ধি নেই।

উল্লেখ্য যে, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এবং মাত্র ১২ দিনের মাথায় ২১ জানুয়ারি এর ফলাফল প্রকাশ করা হয়। গতির দিক দিয়ে এটি একটি রেকর্ড হলেও ডিজিটাল জালিয়াতি, সার্টিফিকেটের নম্বর বাতিল এবং ভাইভায় নতুন ‘পাস-ফেল’ পদ্ধতি প্রবর্তন নিয়ে চাকরিপ্রার্থীদের একটি বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জালিয়াতি চক্রকে পুরোপুরি নির্মূল করে প্রকৃত মেধাবীদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ প্রার্থীরা। বর্তমানে অধিদপ্তর কারিগরি ত্রুটিমুক্ত একটি নির্ভুল মেধা তালিকা প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

আমার বার্তা/জেএইচ

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা