ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সমাজকে কী দিচ্ছি, সেটাই হবে সফলতার মাপকাঠি: শিক্ষা উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, সমাজকে আমরা কী দিচ্ছি, সেটাই হবে জীবনের প্রকৃত সফলতার মাপকাঠি। কারণ, ডিগ্রি মানুষকে সুযোগ দেয়, কিন্তু শিক্ষা মানুষকে দায়িত্ববোধ শেখায়। অর্জন দিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য কী করা হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে কনভোকেশন চেয়ারের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই শহীদদের মহান ত্যাগের কারণে জাতি আজ অধিকারবঞ্চিত প্রজা থেকে মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। জুলাই শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া তরুণ সমাজের অন্যতম দায়িত্ব। ব্যক্তি সাফল্যের চেয়ে সমাজে কী অবদান রাখা যাচ্ছে, সেটিই জীবনের প্রকৃত অর্জন।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, আজকের দিনটি আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্যক্তিগত পরিসর থেকে গণপরিসরে প্রবেশের এই সময়ে কর্মজীবনের সিদ্ধান্তগুলো যেন কেবল ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থে সীমাবদ্ধ না থাকে। এই সুযোগ দেশ, সমাজ ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হবে। ব্যক্তি অর্জন দিয়ে জীবনের সাফল্য মাপা যায় না বরং বৃহত্তর সমাজকে কী দেওয়া যাচ্ছে, সেটাই সফলতার প্রকৃত মানদণ্ড। প্রযুক্তির দাস না হয়ে মানুষকেই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তথ্যের অবাধ প্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ে বিবেক, যুক্তি ও বিচার-বিশ্লেষণের সক্ষমতা অত্যন্ত জরুরি।

অভিভাবক-শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, আপনারা সন্তানদের শিক্ষার পেছনে যে ত্যাগ ও বিনিয়োগ করেছেন তা নৈতিক, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার মাধ্যমে সার্থক হওয়া উচিত। একই সঙ্গে শিক্ষকদের ধৈর্য, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার জন্য রাষ্ট্রের পক্ষ থেকেও গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের মতো বৈশ্বিক ও জাতীয় চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরে এসব সংকট মোকাবিলায় তরুণদের সাহসিকতা, দায়িত্বশীলতা গ্রহণ করার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

আসন্ন দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা

শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠনের পক্ষে শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

আজ থেকে সংসদ চলবে দুইবেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায়

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা