ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চব্যয় শিক্ষার্থীর জন্য বড় প্রতিবন্ধকতা

আমার বার্তা অনলাইন:
০৭ জানুয়ারি ২০২৬, ১৯:০২

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ব্যয় এখনও দেশের বহু মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর জন্য প্রধান প্রতিবন্ধকতা। তাছাড়া শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য পরিমাপ করা উচিত।

বুধবার (৭ জানুয়ারি) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তনে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষা কেবল জ্ঞানার্জন নয় বরং এটি সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। এনএসইউর গ্র্যাজুয়েটরা বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব শুধু পেশাগত সাফল্য বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সংকটের সময়েই এর প্রকৃত পরীক্ষা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রসঙ্গ টেনে প্রফেসর আবরার বলেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্যমান ও সাহসী অংশগ্রহণ ছিল। আমি আন্দোলনে শহীদ ও আহত সবার প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে এনএসইইউর ছাত্র শহীদ আবিরকে স্মরণ করছি।

সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সমস্যা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

নতুন বাংলাদেশ গঠনে দেশের শিক্ষক সমাজকে সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

তথ্য নষ্ট করে কর্মীদের কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন হলেন প্রধান আহমদ বাহিদি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ