ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

৬৭ হাজার ২০৮ শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৭
আপডেট  : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৫ জানুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসায় সবচেয়ে বেশি— ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৮৩৩টি। শূন্য পদের সংখ্যা প্রতিষ্ঠানভেদে কম বা বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সপ্তম গণবিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন ফরম পূরণ এবং আবেদন ফি জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারী প্রার্থীদের বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। পাশাপাশি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদন করতে পারবেন না।

পদভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইটে www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.combd থেকে জানা যাবে।

এর আগে, ২০২৫ সালে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসিএ। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ছয়টি গণবিজ্ঞপ্তি এবং ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে।

আমার বার্তা/এল/এমই

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সমস্যা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

নতুন বাংলাদেশ গঠনে দেশের শিক্ষক সমাজকে সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

তথ্য নষ্ট করে কর্মীদের কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন হলেন প্রধান আহমদ বাহিদি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর