ই-পেপার শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৭:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

দুই গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭ দশমিক ৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০ দশমিক ২৫।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত।

ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা রাখে।

এতে আরও বলা হয়েছে, ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৪৩৩ জন। এরমধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬ শতাংশ) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছেন।

উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০.৪৩ শতাংশ। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।

আমার বার্তা/এল/এমই

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা

রাবিতে ভর্তি যুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ

বিজ্ঞান-প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সবুজ শিল্পায়ন সম্ভব: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার কার্যকর সমন্বয়ের

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

এ বছরের (২০২৬ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

রাবিতে ভর্তি যুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ জন

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যে সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে আফগান শিবিরে বড় দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

বিপিএল টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে যেভাবে

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

নোয়াখালীতে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, দুই বন্ধু নিহত

উত্তরায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তি সই

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

১৬ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ