ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বাজেট ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হোক: এমসিসিআই

আমার বার্তা অনলাইন
১৯ এপ্রিল ২০২৬, ১৩:০৩

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটটি যেন ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হয় এমন আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এমসিসিআই এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান। এতে সূচনা বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। আরও বক্তব্য দেন এনবিআরের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া, নিউএইজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ প্রমুখ।

কামরান টি রহমান বলেন, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, উচ্চ সুদহার এবং বৈদেশিক মুদ্রার চাপ—এসব কারণে ব্যবসা-বাণিজ্য পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন। এমন প্রেক্ষাপটে আমাদের বিনীত প্রত্যাশা—আসন্ন জাতীয় বাজেটটি যেন ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হয়।

অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি ছয়টি প্রস্তাব তুলে ধরেন। এরমধ্যে রয়েছে করজাল সম্প্রসারণ ও আধুনিকায়ন, করপোরেট কর কমানো, ইউনিফাইড করদাতা প্রোফাইল তৈরি, পিএসআর ও আইনি অসংগতি দূর, ভ্যাট ও কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং এসএমই খাতকে সুরক্ষা প্রদান।

প্রস্তাব তুলে ধরে এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, দেশে এক কোটির বেশি টিআইএন থাকলেও অর্ধেকেরও কম রিটার্ন জমা দেন। আমাদের প্রস্তাব হলো—এনআইডি ও টিআইএন ডাটাবেজ পূর্ণাঙ্গভাবে একীভূত করা। এছাড়া নতুন করদাতাদের ভীতি দূর করতে বছরে মাত্র ১০০ বা এক হাজার টাকার ‘প্রতীকী ন্যূনতম কর’ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজ রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হোক।

করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়ে কামরান টি রহমান বলেন, করপোরেট কর কমানো হলেও ‘নগদ লেনদেনের’ কঠোর শর্তের কারণে অনেক প্রতিষ্ঠান এই সুবিধা পাচ্ছে না। আমাদের অর্থনীতির বাস্তবতায় এই শর্তটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হার আরও ২.৫ শতাংশ কমানো হলে নতুন বিনিয়োগ বাড়বে।

ইউনিফাইড করদাতা প্রোফাইল তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়কর, ভ্যাট এবং কাস্টমসের জন্য আলাদা পোর্টাল না রেখে একটি সমন্বিত ‘ইউনিফাইড করদাতা প্রোফাইল’ চালু করা এখন সময়ের দাবি। এতে প্রশাসনিক জটিলতা ও হয়রানি দুই-ই কমবে। এছাড়া অনলাইন শুনানি ও ডিজিটাল নোটিশ পদ্ধতি চালু করলে ব্যবসায়ীদের সময় ও খরচ বাঁচবে।

এমসিসিআই সভাপতি বলেন, ৩৯টি ক্ষেত্রে পিএসআর বাধ্যতামূলক করার বিষয়টি ব্যবসা সহজীকরণের অন্তরায়। এছাড়া আয়কর আইন ২০২৩-এর কিছু ধারা (যেমন: ৬ বছরের অধিককাল সম্পদ বিবেচনা) বাস্তব অবস্থার সঙ্গে অসংগতিপূর্ণ। এগুলো পুনর্বিবেচনা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

ভ্যাট ও কাস্টমস প্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ব্যবসায়িক গোপনীয়তা রক্ষায় মুসক ৪.৩ ফরমে ‘মূল্যমান’-এর পরিবর্তে শুধু ‘পরিমাণ’ উল্লেখ করার সুযোগ দেওয়া হোক। কাস্টমস পর্যায়ে ডাটাবেজ মূল্যের পরিবর্তে প্রকৃত ‘লেনদেন মূল্য’ অনুযায়ী শুল্কায়ন নিশ্চিত করা এবং অটোমেশন প্রক্রিয়া জোরদার করা জরুরি।

এসএমই খাতের সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব দিয়ে এমসিসিআই সভাপতি বলেন, আমাদের অর্থনীতির প্রাণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই খাতের বিকাশে পৃথক কর হার এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। কাঁচামালের ওপর শুল্ক ও ভ্যাট হ্রাস করা হলে দেশীয় শিল্প আরও শক্তিশালী হবে।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা বলেন, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় এক লাখ কোটি টাকার রাজস্ব কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বাজেটে বড় অঙ্কের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হলে তা বিদ্যমান করদাতাদের জন্য হয়রানির কারণ হতে পারে। যখনই রাজস্বের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়, তখন যারা নিয়মিত কর দেন, তাদের ওপর চাপ সৃষ্টি হয়। এতে নতুন করদাতারা কর দিতে নিরুৎসাহিত হন। উচ্চ আয়ের অনেকের কাছ থেকেই সঠিক পরিমাণ কর পাওয়া যাচ্ছে না এবং কর কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা ব্যবহারের কারণে অনেক সময় করদাতারা হয়রানির শিকার হন।

ইআরএফ সভাপতি আরও বলেন, ২০০৯ সাল থেকে ভ্যাট সংগ্রহের জন্য ইসিআর বা ফিসক্যাল ডিভাইস ব্যবহারের কথা থাকলেও গত ১৫-১৬ বছরে এ বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অনানুষ্ঠানিক খাত থেকে সংগৃহীত কর সরকারি কোষাগারে কতটুকু জমা হচ্ছে সেই প্রশ্ন তুলেন তিনি।

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষাবাদ করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন ব্যবসায়ীদের জন্য ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা

আইএমএফের অনেকগুলো শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির অনেকগুলো শর্ত বর্তমান সরকারের কাছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী