ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

হিট প্রকল্পের অগ্রগতি মাঝারি মানের সন্তোষজনক: বিশ্বব্যাংক

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৬:১৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অগ্রগতি নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। একসময় সংস্থাটির চোখে এটি ‘সমস্যাগ্রস্ত’ প্রকল্প হিসেবে বিবেচিত হলেও বর্তমান কার্যক্রমের ওপর ভিত্তি করে এর সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতিকে ‘মাঝারি মানের সন্তোষজনক’ (মডারেটলি সেটিসফেক্টরি) বলে অভিহিত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্পটির সর্বশেষ এই অবস্থান তুলে ধরে। বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় টি এম আসাদুজ্জামান বলেন, প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাংকের দৃষ্টিতে হিট প্রকল্পটি ‘প্রবলেম প্রজেক্ট’ এবং পরে ‘রিয়েল প্রবলেম প্রজেক্ট’ হিসেবে বিবেচিত হয়েছিল। তবে ২০২৪ সালের আগস্টের পর ইউজিসির গৃহীত কার্যকর উদ্যোগের ফলে প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি এসেছে। হিট প্রকল্পের ‘ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস অ্যান্ড রেজাল্টস রিপোর্ট ২০২৫’-এ সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতিকে ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, হিট প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাংকের একটি ‘ফ্রন্টলাইন ইনভেস্টমেন্ট’। এটি ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাসে প্রকল্পটির ‘মিড-টার্ম রিভিউ’ (মধ্যবর্তী পর্যালোচনা) শুরু হবে বলেও তিনি জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর সফল বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব হবে। তিনি জানান, প্রকল্পের আওতায় নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে। এসব প্রশিক্ষণ কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে বিশ্বব্যাংকের সহায়তা প্রয়োজন।

সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, আগামী দুই বছরে হিট প্রকল্পের মাধ্যমে গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আধুনিক ক্যাম্পাস উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক ০৪ শতাংশ দেবে বিশ্বব্যাংক।

আমার বার্তা/এমই

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

বৈশ্বিক সঙ্কটের মধ্যে বাংলাদেশে বর্তমানে ডিজেল, অকেটন, পেট্রল মিলিয়ে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

আগামী ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ

সুদের হার সিঙ্গেল ডিজিট ও ইডিএফ ফান্ডের পরিসর বর্ধিতকরণের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতিবিনিময় করেছে দি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান