ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কন্ট্রাক্ট আমদানিতে ভরসা, অর্থপাচার ঠেকাতে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:১৪

এলসির বাইরে ৭৬৪ কোটি মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি করা হয়েছে। ব্যবসায়ীদের মতে, কন্ট্রাক্ট সেলে আমদানির পরিমাণ বাড়ালে নিত্যপণ্যের বাজারে দাম ১০ থেকে ১৫ শতাংশ কমে আসতে পারে। এছাড়া আন্তর্জাতিক ক্রয়াদেশে ‘লিড টাইম’ মেনে পণ্য সরবরাহ নিশ্চিত করাও সহজ হবে। কন্ট্রাক্ট সেল বাড়ানোর পক্ষে অবস্থান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকও বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে কড়াকড়ি বজায় রাখছে।

২০২৫ সালের জুলাইয়ে ৮.৫৫ শতাংশ মূল্যস্ফীতির মধ্যে ১.৭৫ শতাংশই চালের কারণে। চাহিদা ও জোগানের মধ্যে ঘাটতি পূরণের ব্যবধানে ওই সময় চালের দাম ১০.৮৪ শতাংশ বেড়ে যায়। ছয় মাস পর, রমজানের আগেই একইভাবে বন্দরে পণ্য খালাসের ধীরগতির সুযোগে নিত্যপণ্যের দাম এক সপ্তাহে ৩ থেকে ৫ টাকা বেড়ে যায়।

ভোগ্যপণ্যের পাশাপাশি ফিনিশিং পণ্য রফতানির ক্ষেত্রে দেশের উৎপাদন ও শিল্পখাতের অনেকাংশই আমদানি নির্ভর। তাই ব্যবসায়ীরা লিড টাইম মেনে পণ্য রফতানি ও আমদানিতে এলসি জটিলতা এড়িয়ে কন্ট্রাক্টের পক্ষে। বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, ‘এলসি পুরোনো মান্ধাতা আমলের সিস্টেম; এখন আমাদের মডার্ন পদ্ধতি ব্যবহার করতে হবে, যেখানে ঝামেলা কম এবং সুবিধা বেশি।’

বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবী বলেন, এলসি খুলতে গেলে কোল্যাটারাল সিকিউরিটির কথা বলে ব্যাংকগুলো নানা শঙ্কার কথা তোলে। টাকা পরিশোধ না করলে বা পণ্য বিক্রি করে কেউ নিরুদ্দেশ হয়ে গেলে কী হবে-এমন অজুহাত দেখিয়ে মূলত ব্যবসায়ীদের ফিরিয়ে দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১০ মাসে এলসির মাধ্যমে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে মাত্র ৭.৬৪ বিলিয়ন মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি করা হয়েছে, যা মাত্র সাড়ে ১২ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, কন্ট্রাক্ট সেলে আমদানির মাধ্যমে ভোক্তা বাজারে নিত্যপণ্যের দাম ১০ থেকে ১৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব। বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবী বলেন, এই নিয়মে আমদানি হলে বর্তমান বাজার ব্যবস্থার চেয়ে অন্তত ১০-১৫ শতাংশ কম দামে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

শিল্পখাতে গতি আনতে এবং ভোগ্যপণ্যের বাজারে নৈরাজ্য বন্ধ করতে কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি-রফতানির পক্ষে মন্ত্রণালয়ে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাণিজ্যের আড়ালে অর্থপাচারের ওপর নজরদারিতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রাক্টভিত্তিক বৈদেশিক লেনদেনে অনাগ্রহী; এমন নয়। তবে যেকোনো লেনদেনের ক্ষেত্রেই মানিলন্ডারিংয়ের ঝুঁকি যেন যথাযথভাবে বিবেচনায় নেয়া হয়, সে বিষয়টিতেই গুরুত্ব দেয়া হচ্ছে। আমদানি-রফতানি বাণিজ্য দ্রুত ও নির্বিঘ্ন করতে চায় বাংলাদেশ ব্যাংক, তবে এই সুযোগে যাতে কোনো অসাধু ব্যবসায়ী অর্থপাচারে জড়াতে না পারে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।

ব্যবসায়ীরা নিজেদের সুসম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে শর্ত শিথিল করে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন কন্ট্রাক্টের মাধ্যমে। এতে পুরো অর্থ নগদায়ন করে আমদানির বাধ্যবাধকতা না থাকলেও ব্যাংক ও ব্যবসায়ীদের গ্রহণযোগ্য সার্বজনীন আদর্শ রূপ বজায় রাখতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আমার বার্তা/এল/এমই

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও কয়লার দাম বর্তমান পর্যায়ে থাকলে ২০২৬ সালে বাংলাদেশের জ্বালানি খাতে

তিন দফা কমার পর এবার বাড়লো সোনার গহনার দাম

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সদ্য সমাপ্ত আগস্টে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী

রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি, দুই মাসে বেড়েছে রফতানিও

দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স ও রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান

দেশে ছয় মাসে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না

খাসকামরায় ডেকে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ: বিচারককে শোকজ

পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পে প্রতারণা, রিট খারিজ করলেন হাইকোর্ট

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সচেতন করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা