ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৬:৫৬
আপডেট  : ১০ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।

গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষদিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায়, গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানা অসংগতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরের শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিনে খরচ পড়ে ১ হাজার ৬২ ডলার, পাম তেলে যা ১ হাজার ৩৭। ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি।

সুপারিশে প্রতি ডলার ১২২ ডলার ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে। যেখানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার বদলে ৯ টাকা ২৭ পয়সা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৮ টাকা ২৭ পয়সা এবং ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে খোলা ১ লিটার সয়াবিন ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে, এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ১৪ শতাংশ।

আমার বার্তা/এমই

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চাপে রফতানি খাতে টানাপোড়েনের প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার

সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে বড় পতন

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাতের

ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। নির্বাচিত সংসদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাপ নয়, নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর