ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিদেশি যাত্রীর পণ্য আর নিলামে নয়, থাকছে ফেরতের সুযোগ

আমার বার্তা অনলাইন
০৩ জুন ২০২৫, ১৩:০২

ব্যাগেজ রুলসের বাইরে আনা পণ্য শুল্কায়ন না করে বিদেশি যাত্রীরা বিমানবন্দর থেকে ওই পণ্য ফেরত নিয়ে আবারও তার নিজ দেশে যেতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডে এমন আইনের প্রস্তাবনা করছে ঢাকা কাস্টমস হাউস। এ জন্য বিমানবন্দরে বসানো হবে ‘ফেরত ভল্ট’। আর এই ভল্টে যাত্রীর মালামাল রক্ষিত থাকবে। তিনি পুনরায় দেশে যাওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি সেই পণ্য ফেরত পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাগেজ রুলসের বাইরে দেশি ও বিদেশি যে কোনও যাত্রী তাদের পণ্য কোনও প্রকার শুল্ক ছাড়াই নিয়ে আসতে পারেন। অনেক সময় রুলসের বাইরেও অনেক যাত্রী পণ্য নিয়ে আসেন। সেক্ষেত্রে বিমানবন্দরের কাস্টমস হলে তাকে মালামালের ঘোষণা দিয়ে সেই পণ্যের শুল্ক দিয়ে বের করতে হয়। তবে বিদেশি যাত্রীদের বেলায় অনেক সময় দেখা যায় তারা ব্যাগেজ রুলসের বাইরে অনেক পণ্য নিয়ে আসেন। কিন্তু রুলসের বাইরে পণ্য শুল্ক বা ট্যাক্স দিয়ে তারা সেগুলো বাইরে নিতে চান না। আবার তারা সেগুলো পরবর্তীতে নিজ দেশে যাওয়ার সময় ফেরত নিতে চান। কিন্তু কাস্টমসের এ ধরনের কোনও আইন নেই। এতে করে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় কাস্টমসের কর্মকর্তাদের। এতে করে দেশের কিছুটা সুনামও নষ্ট হয়। কাস্টমসের বর্তমান আইনে একজন বিদেশি যাত্রীকে হয় তাকে শুল্ক দিয়ে পণ্য নিতে হবে নতুবা সেই মালামাল জব্দ থাকবে। নির্দিষ্ট ২১ দিন পর সেই মালামাল নিতে না পারলে কাস্টমস কর্তৃপক্ষ নিলামে তুলে সেগুলো বিক্রি করে দেবে। ফেরত পাওয়ার আর সুযোগ থাকবে না। এই একই আইন দেশীয় যাত্রীরও।

সূত্র আরও জানায়, শুধু বিদেশি যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ঢাকা কাস্টমস হাউজ। সেই প্রস্তাবনা ইতিমধ্যে এনবিআরে পাঠানো হয়েছে। নতুন এই আইনে একজন বিদেশি যাত্রী শুল্কায়ন পণ্য শুল্ক না দিয়ে দেশের অভ্যন্তরে না নিয়ে গেলেও পরবর্তীতে তারা নিজ দেশে যাওয়ার সময় সেই পণ্যগুলো নিয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ওই পণ্য রাখতে কোনও প্রকার চার্জ থাকবে না — এমনটি এখনও নিশ্চিত করা হয়নি।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বলেন, অনেক যাত্রী, বিশেষত বিদেশি পাসপোর্টধারী যাত্রী না জেনে ব্যাগেজরুলের প্রাপ্যতার বাইরে পণ্য নিয়ে আসেন। তারা অধিকাংশ সময়ই শুল্ক-কর পরিশোধ করে পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর বদলে ফেরার সময় তার দেশে ফেরত নিয়ে যেতে চান। আন্তর্জাতিকভাবে এ বিধানটি অনেক বিমানবন্দরেই বিদ্যমান রয়েছে। এ বিধানটি আমাদের এখানেও চালু করা জরুরি। আর এ জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেরত ভল্ট স্থাপন করা হবে। সেখানে সব মালামাল রক্ষিত থাকবে। যারা মালামাল রাখবেন সেই সকল বিদেশি যাওয়ার সময় আমাদের বললে সেই মালামাল আমরা পুনরায় দিয়ে দেবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ফ্রি হওয়া উচিৎ। তবে চাইলে সরকার চার্জ নির্ধারণ করতে পারে।

এদিকে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভুঁইয়া মিঠু বলেন, দেশের সুনাম বৃদ্ধিতে এমন আইন নিঃসন্দেহে ভালো। তবে এখানে মাদকসহ অন্যান্য নিষিদ্ধ পণ্য যেন এগুলোর আওতায় না থাকে সেদিক যেন কর্তৃপক্ষ ভাবে।

আমরা চাই সবসময় আমাদের এই বিমানবন্দর শতভাগ যাত্রীবান্ধব হোক।

আমার বার্তা/জেএইচ

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

বৈশ্বিক সঙ্কটের মধ্যে বাংলাদেশে বর্তমানে ডিজেল, অকেটন, পেট্রল মিলিয়ে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

আগামী ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ

সুদের হার সিঙ্গেল ডিজিট ও ইডিএফ ফান্ডের পরিসর বর্ধিতকরণের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতিবিনিময় করেছে দি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান