ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

চীন-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে পহেলা জুন থেকে

আমার বার্তা অনলাইন:
২৬ মে ২০২৫, ১০:১২
আপডেট  : ২৬ মে ২০২৫, ১০:২০

বহুল প্রত্যাশিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ১ জুন শুরু হচ্ছে চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন।

সোমবার (২৬ মে) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তথ্য জানান।

ফেসবুক পোস্টে আশিক চৌধুরী জানান, সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ফরচুন ৫০০ এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তারও অংশগ্রহণ করবেন। এছাড়া, চীনের ৪টি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

বাংলাদেশে এই প্রথম এক দেশ থেকে একসঙ্গে এতো বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন জানিয়ে তিনি বলেন, “চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও হচ্ছেন এই ডেলিগেশনের লিডার।”

আশিক চৌধুরী বিডর দায়িত্ব নেওয়ার পর চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয় ৭ এপ্রিল। সম্মেলনটি আয়োজন করা হয়েছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

সম্মেলন বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে চৌধুরী আশিক বলেন, “দশে দশ পাওয়ার মতো সামিট হয়নি। প্রথমবারের মতো গ্লোবাল স্ট্যান্ডার্ডের সামিট করার চেষ্টা করেছি। সামিট সফল হয়েছে কি না সেটা সময় বলে দেবে।”

“বাংলাদেশ সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা রয়েছে। অনেকে আমাদেরকে সাউথ এশিয়ার প্রেক্ষপটে বিবেচনা করেন। মনে করেন, আমাদের এখানে বন্যা খরা ছাড়া কিছু নেই। সেই নেগেটিভ নেরেটিভ দূর করতে বিনিয়োগকারীদের সশরীরে ঘুরে দেখানো হয়েছে।”

ওই সময় বিনিয়োগ সম্মেলনে আশিক চৌধুরীর প্রেজেন্টশনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন। উপস্থাপনা শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গির কারণে প্রশংসিত হন তিনি।

আমার বার্তা/এল/এমই

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

বাংলাদেশে মানবিক ও দুর্যোগ সহায়তা কার্যক্রমে প্রাইভেট সেক্টর খাতের অবদান আরও কার্যকরভাবে সমন্বয় ও জোরদার

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

বৈশ্বিক মন্দা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে উৎসে কর হ্রাস, নগদ সহায়তায়

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর নেট সম্প্রসারণ ও পাচার হওয়া অর্থ ফেরত এনে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ২১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর