ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ইউএনওর ওপর হামলার ঘটনায় ২৫ জনের নামসহ ২০০ অজ্ঞাত আসামি

আমার বার্তা অনলাইন
২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতেই দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি তৈরি হলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইনের বাইরে যেতে নির্দেশ দেন এবং দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন।

এরপরই উত্তেজিত একদল লোক মিছিল নিয়ে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর বডিগার্ড তৈবুলের ওপরও চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে হাতের রগ কাটা অবস্থায় ছেলের ও রেললাইন থেকে বাবার মরদেহ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে অসাধু চক্র

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন

লাতিন আমেরিকায় মাদক চক্রে আড়াল ‘নারীদের গোপন মিশন’

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ইউএনওর ওপর হামলার ঘটনায় ২৫ জনের নামসহ ২০০ অজ্ঞাত আসামি

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা এই মাটিতে হবে না: প্রতিমন্ত্রী

বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য সঠিক নয়: গভর্নর

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যে এসেছিল: ট্রাম্প

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম