ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আলজিয়ার্সে আলজে‌রিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিআই) প্রেসি‌ডে‌ন্টের স‌ঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ ক‌রেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্রস‌চিব দুই দে‌শের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগু‌লো বি‌শেষ ক‌রে, তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, এলএনজি, ধাতুর ম‌তো সোর্সিং শিল্পের কাঁচামাল এবং বৈদ্যুতিক এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যগুলোর কথা তু‌লে ধ‌রেন।

তিনি এসিআইকে শিপ বিল্ডিং, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ দেন।

এসিআই-এর প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে আলজেরিয়ার আগ্রহ এবং প্রস্তুতির কথা প্রকাশ করেন। তিনি রপ্তানিভিত্তিক শিল্পগুলো‌তে বাংলাদেশের কৃতিত্ব স্বীকার করে জ্বালানি ও কৃষি প্রক্রিয়াজাতকরণে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা ব‌লেন।

বৈঠকে পররাষ্ট্রসচিব আলোচনাধীন বিষয়ে চল‌তি বছরে ভার্চুয়া‌লি সভা, একে অপরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুবিধার্থে যৌথ ব্যবসায় ফোরাম গঠন, ব্যবসায় প্রতিনিধিদের বিনিময়ের কথা ব‌লেন। উভয়পক্ষ এফবিসিসিআই এবং এসিআইয়ের মধ্যে বি‌বেচনাধীন একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে সম্মত হ‌য়ে‌ছে।

পররাষ্ট্রস‌চি‌বের প্রস্তাবে স্বাগত জা‌নি‌য়ে এসিআই-এর প্রেসিডেন্ট ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটির আসন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আন্তঃআফ্রিকা বাণিজ্য মেলায় বাংলাদেশি সংস্থাগুলোর অংশগ্রহণকে উৎসাহিত ক‌রেন।

আমার বার্তা/জেএইচ

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) একটি মাইলফলক বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে

কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা

ঢাকার কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং তা সাভারের আশুলিয়ায় স্থানান্তরের কারণে বড় ধরনের আর্থিক লোকসানের

সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজিইডিতে স্থবিরতা কাটাতে বড় পদক্ষেপ: ১৯৭ প্রকৌশলীকে নির্বাহী দায়িত্ব

জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন তানভীর গনি ও বিজন কান্তি

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল

ফেনীতে ২ কোটি ১৩ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

১৩৩ অধ্যাদেশ যাচাই: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী