ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক দর বাড়লেও বাংলাদেশে কমেছে এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক:
০৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৬

আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কৌশলী পদক্ষেপে দাম কমেছে এলপি গ্যাসের। ১২ কেজি এলপিজির নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৪৫৫ টাকা।

অটোগ্যাস লিটার প্রতি ৬৬.৮৪ টাকা থেকে ৩ পয়সা কমিয়ে ৬৬.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বিইআরসি জানিয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নভেম্বর মাসের নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে টন প্রতি দরে বেড়েছে ১০ ডলারের মতো, আর ডলারের গড় দর ১১৯.৬৩ টাকা থেকে বেড়ে ১২০.২১ টাকায় দাঁড়িয়েছে। সে কারণে দাম অনেক বেড়ে যাওয়ায় কথা ছিল। কিন্তু বিইআরসি জাহাজ ভাড়া ধরে টান দিতেই গ্রাহকদের জন্য স্বস্তি মিলছে। চলতি বছরের ১০ মাসের প্রিমিয়াম কস্ট গড় বের করে টন প্রতি ১০৮ ডলার নির্ধারণ করেছে।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল বিইআরসি কর্তৃক দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। তখন জাহাজ ভাড়া ধরা হয়েছিল ৯৫ ডলার, পরে এলপিজি আমদানিকারকদের দুই দফায় বাড়িয়ে ১২৩ ডলার করা হয়। বর্তমান কমিশন কমিয়ে ১০৮ ডলার নির্ধারণ করেছে। এতে করে আন্তর্জাতিক বাজারদর বেড়ে গেলেও বাংলাদেশে কমেছে।

২০২১ সালে দর ঘোষণার সময় বলা হয় সৌদির দর ওঠা-নামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। কিন্তু বিইআরসি নির্ধারিত দরে দাম পাওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।

আমার বার্তা/এমই

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’।

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন

রমজানে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়