ই-পেপার বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

রমজান ও ঈদে সিএনজি ফিলিং স্টেশনের নতুন সূচি

অনলাইন ডেস্ক:
১২ মার্চ ২০২৪, ১৭:৫৩

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। রমজান উপলক্ষে দেওয়া নতুন সূচিতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। আগে থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ কার্যকর ছিল।

নতুন সূচি প্রথম রমজান মঙ্গলবার (১২ মার্চ) থেকে ৬ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একই আদেশে ঈদের আগে পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার কথা বলা হয়েছে। ১৯ এপ্রিল থেকে পূর্বের অবস্থায় যেতে বলা হয়েছে। অর্থাৎ ১৯ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধের আদেশ বহাল থাকবে।

গ্যাস সরবরাহে ঘাটতি মোকাবিলায় কয়েক বছর ধরেই রেশনিং করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে তখন গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুতে বাড়ানো হয়। যাতে ঘাটতি দেখা না দেয় সে কারণে সিএনজিতে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে ১০০১ দশমিক ৩১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ শিল্পে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুতে ১৯ শতাংশ। আর সিএনজি খাতে ব্যবহৃত হয়েছে ৪ শতাংশ।

বর্তমানে দৈনিক কমবেশি ২৮’শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে চাহিদা ৪ হাজারের উপরে রয়েছে বলে ধারণা করা হয়।

আমার বার্তা/এমই

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’।

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন

রমজানে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার