ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ভরা মৌসুমে আরও বাড়লো সবজির দাম

নিজস্ব প্রতিবেদক:
০৯ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির দাম। এরমধ্যে গেলো নির্বাচন ও কয়েকদিনের ছুটি। এরপর যখন বাজারে বেচাকেনা স্বাভাবিক হচ্ছে, সে সময় আবারো একদফা বেড়েছে সবজির দাম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, এখন সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা পেঁপে ও মুলা ছাড়া ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি বাজারে নেই। ভরা মৌসুমে শিম প্রতিকেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকার নিচে মিলছে না। এক পিস লাউয়ের দাম ঠেকেছে ১০০ টাকায়।

ব্যবসায়ীদের দাবি, স্থানীয়ভাবে শাকসবজির উৎপাদন কম। এরমধ্যে কয়েকদিন ভোটের কারণে সবজির সরবরাহ কমেছে। পাশাপাশি গত মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণে খেতে নষ্ট হয়েছে শাকসবজি। সে সময় দাম বেড়ে গেছে, যা এখনো স্বাভাবিক হচ্ছে না।

এখন শীতকালীন সবজির ভরা মৌসুম। ব্যবসায়ীরা এসব অজুহাত দেখালেও বাজারে শীতের সবজির সরবরাহ বেশি। সে হিসেবে এখন দাম কমার কথা। কিন্তু বাস্তবে চিত্র সম্পূর্ণ বিপরীত। একদম ভরা মৌসুমে এত বেশি দাম, এর আগে কখনো দেখা যায়নি।

এ অবস্থায় সবজির দামে অস্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। রামপুরা বাজারে একজন ক্রেতা আলম খান বলেন, তরকারি কেনার মতো অবস্থা নেই। সব জিনিসের দাম বেড়েই চলেছে। দেখার কেউ নেই। সংকটের কথা বলা হলেও দেখুন বাজারে কী নেই। আসলে সবকিছু ব্যবসায়ীদের মন মতো চলছে।

এদিকে দীর্ঘদিনের চড়া আলুর দাম নির্বাচনের আগে কিছুটা কমে ৬০ টাকায়ও পাওয়া যেত। কিন্তু এখন ৭০ টাকার নিচে কোনো আলু নেই। আর লাল (পাকরি) আলু বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।

আর এদিকে পেঁয়াজের দাম চড়া হয়ে আটকে রয়েছে। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়।

এদিকে বাজারে সারাবছর পাওয়া যায়, এমন গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটির কেজিও ৮০-১০০ টাকা।

কয়েকজন ব্যবসায়ী বলছেন, হরতাল এবং পরিবহনে অগ্নিকাণ্ডের কিছু ঘটনায় ক্ষেত্রবিশেষে বেড়েছে পরিবহন খরচ। এছাড়া এবার আলুর দাম বেশি থাকায় অন্যান্য সবজির দামে তার প্রভাব পড়েছে। সঙ্গে অন্যান্য পণ্যের উচ্চ মূল্যস্ফীতির প্রভাব রয়েছে।

মালিবাগ বাজারে সবজি বিক্রেতা আসলাম বলেন, সবকিছুর দামই বাড়তি, তাহলে কৃষক কেন সবজি কম দামে বিক্রি করবে? সেজন্য মোকামে সবজির দাম বেড়েছে।

জানতে চাইলে বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, সবজির দামের বিষয় নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরাও। অন্যান্য বছরের এ সময় সবজির দাম এত বেশি থাকে না, যেটা এবছর দেখা যাচ্ছে। আসলে মোটাদাগে এ বছর বীজ, সারসহ অন্যান্য খরচ বাড়ায় সবজি উৎপাদনের খরচ বেড়েছে। যে কারণে চাষিরা কমদামে সবজি বিক্রি করতে চাচ্ছে না।

আমার বার্তা/এমই

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’।

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন

রমজানে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার