ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

অপহরণ সৌদি আরবে, মুক্তিপণ নেয় বাংলাদেশে; চক্রের সদস্য গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

সৌদি আরবে অবস্থানকালে একটি চক্রের হাতে অপহরণের শিকার হওয়ার পর স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ চাওয়া হয় ৫০ লাখ টাকা। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এ পরিশোধ করা হয় প্রায় ৩৫ লাখ টাকা। এরপর আবার সৌদি আরবেই ছাড়া পায় অপহৃত ব্যক্তি।

এরকম একটি ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জিয়াউর রহমান (৪২)। তিনি মাগুরার শালিখা থানার সীমাখালীর খোলাবাড়ী আব্দুল গণি মোল্যার ছেলে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাগুরা জেলার শালিথা শানাথীন হরিপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারপূর্ব তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বিক সহযোগিতা করে সিআইডির এলআইসি ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, এজাহারে উল্লেখ করেন, বাদীর মেয়ের জামাই ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করে এবং সেখানে নিজস্ব ব্যবসা রয়েছে।

গত ১২ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে বাদীর মেয়ের জামাই ভিকটিম রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহর হতে অপহরণ করে। পরে রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের কাছে অজ্ঞাত ইমো আইডি এবং ভিওআইপির মাধ্যমে যোগাযোগ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নইলে রাসেলের ক্ষতি করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

মুক্তিপণের অর্থ স্থানান্তরের মাধ্যম হিসেবে বাংলাদেশের কিছু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বরসমূহ প্রদান করে।

পরবর্তী সময়ে বাদী, রাসেলের বড় ভাই সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপায়ন্তর না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের মুক্তিপণ দিতে রাজী হয়। সাইফুল ইসলাম খিলগাঁও ঝিলপাড় এলাকা থেকে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) অ্যাকাউন্টে ধাপে ধাপে সর্বমোট ১০ লাখ ৩৫ হাজার টাকা এবং অপহরণকারীদের দেওয়া ব্যাংক হিসাবে মোট ২৫ লাখ টাকা প্রদান করে।

সর্বমোট ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ পেয়ে ভুক্তভোগী রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে দেয়। চলে যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা ভিক্টিম রাসেলের হাতের ছাপ এবং আকামা আইডি নিজেদের হেফাজতে নিয়ে অপহরণের ঘটনা ফাঁস হলে পুনরায় খুন ও জখমের ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে এসে পরিবারকে সমস্ত কিছু খুলে জানালে ভুক্তভোগী রাসেলের শ্বশুর বাদী হয়ে খিলগাঁও থানায় গত ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তে জানা যায়, অপহরণকারীরা যেসমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বরসমূহ প্রদান করে সেগুলোত তথ্যাদি বিশ্লেষণসহ দেশে এবং বিদেশে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তদন্ত শুরু করে।

তদন্তকালীন অপহরণকারীদের দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বরসমূহের তথ্যাদি পর্যালোচনা করে গ্রেপ্তার জিয়াউর রহমান এ ঘটনার অন্যতম একজন সক্রিয় সদস্য মর্মে তথ্য পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌদি আরবে অবস্থিত অজ্ঞাতনামা অপহণকারীদের সঙ্গে পরস্পর যোগসাজসে মুক্তিপণ থেকে ৫ লাখ টাকা কমিশন গ্রহণ করেছে বলে জানিয়েছে।

এখন পর্যন্ত জিয়াউর রহমানসহ এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার দুজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মামলাটি বর্তমানে ঢাকা মেট্রো (পূর্ব) ইউনিট পরিচালনা করছে। গ্রেপ্তার জিয়াউর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান সিআইডরে ওই কর্মকর্তা।

আমার বার্তা/এমই

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের একই গ্রামের ১০ যুবক

স্বপ্ন ছিল ইতালি গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর। সেই আশায় মানবপাচারকারীদের সঙ্গে ১৩ থেকে ১৪ লাখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর