ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সাত কোটি টাকার সেতুর কাজ ফেলে এলজিইডির ঠিকাদার উধাও

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৫:৩১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মিত প্রায় ৭ কোটি টাকার একটি সেতুর কাজ অসম্পূর্ণ রেখেই উধাও হয়েছেন ঠিকাদার। প্রায় এক বছর ধরে সেতুর মূল কাঠামো দাঁড়িয়ে থাকলেও নেই সংযোগ সড়কসহ অন্যান্য কাজ। ফলে সেতুটি ব্যবহার করতে না পেরে ক্ষুব্ধ শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

জানা যায়, তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাচরার খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের ব্যয় ধরা হয় ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা। সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও বাকি কাজ বন্ধ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সরে যায়।

আনারুল ইসলাম, শফিকুল ইসলামসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সেতু থাকলেও সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সেতুর নিচের পথও জলাবদ্ধ হয়ে যায়। বাধ্য হয়েই প্রতিদিন ৬০ মিটার পথ পাড়ি দিতে ঘুরতে হয় প্রায় ১০ কিলোমিটার। বহুবার এলজিইডি ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কাজ শুরু হয়নি বলে দাবি তাদের।

পথচারীদের অভিযোগ, এক বছর ধরে সেতুর বাকি কাজ বন্ধ। ঠিকাদারকে খুঁজে পাওয়া যায় না। শুষ্ক মৌসুমে যেনতেনভাবে চলাচল করা গেলেও বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়।

এ বিষয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদার। তবে মুঠোফোনে তিনি জানান, জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না হওয়ায় স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ রাখতে হয়েছে।

এদিকে জেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, অচিরেই সেতুর বাকি কাজ শুরু হবে। সংযোগ সড়কসহ অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকল্পের কাজ শেষের নির্ধারিত সময় ছিল চলতি বছরের ৬ মার্চ। পরে সময় বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের একই গ্রামের ১০ যুবক

স্বপ্ন ছিল ইতালি গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর। সেই আশায় মানবপাচারকারীদের সঙ্গে ১৩ থেকে ১৪ লাখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর