ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৪

গাজীপুরের কোনাবাড়ীতে রহিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) কুড়িগ্রামের উলিপুর থানার নন্দু নেপড়া গ্রামের আ. হাকিমের ছেলে এবং রাজীব (২০) বাগেরহাটের কচুয়া থানাধীন গজারিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, নিহত রহিমা খাতুন তার স্বামী ইমরানের (৩৯) কোনাবাড়ীর একটি বাসায় পঞ্চম তলায় ২ রুম ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে অজ্ঞাতনামা আসামিরা বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে ভুক্তভোগী রহিমা খাতুনের গলার শ্বাসনালি কটে হত্যা করে এবং ভুক্তভোগী ইমরানকে হত্যার উদ্দেশে গলা কটে গুরুতর জখম করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ইমরানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং নিহত রহিমার মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আ. রহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীকালে হত্যাকাণ্ডের ঘটনা আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিতিত্তে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১, র‌্যাব-৬ এবং র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আইনুল ইসলাম ওরফে বুলেটকে নরসিংদীর মাধবদী থানাধীন আলগী এলাকা থেকে এবং রাজীবকে বাগেরহাটের কচুয়া থানাধীন দেপাড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আমার বার্তা/এল/এমই

হত্যার পর স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রিকশা নিয়ে চলে যায় গৃহকর্মী

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় চলছে নানান জল্পনা-কল্পনা। মাত্র

শেষ হলো ‘বিগ বস ১৯’, কত টাকা পেলেন বিজয়ী?

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর শিরোপা জিতলেন গৌরব খান্না। দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিযোগিতা

সারা দেশে গ্রেপ্তার আরও ১২৮৬ জন

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৮৬

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্য, বিএনপি নেতার দলীয় সাজা

জুলাই হত্যা মামলাকে কেন্দ্র করে ‘বাণিজ্যিক কার্যক্রমে’ জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত