ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

সতেরো বিয়ে করা বন কর্মকর্তা বরখাস্ত

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩

বরিশালে আলোচিত ১৭ বিয়ের ঘটনায় অবশেষে পদক্ষেপ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জারি হওয়া এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্বভার দেয়া হয়েছে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা উপ-বন সংরক্ষক ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে।

জানা গেছে, মো. কবির হোসেন পাটোয়ারী বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালেই দায়িত্ব গ্রহণ করবেন।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছি।

সরকারি চাকরি, বিদেশে পড়াশোনা, বিমানবালা হওয়ার সুযোগ ও সম্পত্তি দেয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে একে একে ১৭ নারীকে বিয়ে করেন বন কর্মকর্তা কবির হোসেন।

গত ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীরা ও তাদের পরিবার বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলনসহ ১৭ নারী প্রতারণার শিকার বলে দাবি করেন।

১৭ বিয়ের ঘটনায় আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে আদালতে মামলা দায়ের করেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আইনজীবী হাফিজ আহম্মেদ বাবলু জানান, চাঁদপুরের মতলবের বাসিন্দা কবির হোসেন বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে প্রতারণার মাধ্যমে একে একে ১৭টি বিয়ে করেছেন। তিনি মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ এর ৬(৫) ধারার বিধান লঙ্ঘন করে গুরুতর অপরাধ করেছেন, যা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির জন্য বড় চ্যালেঞ্জ।

এ বিষয়ে জানতে বন কর্মকর্তা কবির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আমার বার্তা/এল/এমই

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে দেশজুড়ে অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। রোববার (১২ এপ্রিল) দুপুরে

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ব্যাপক অভিযান চালিয়েছে। শুক্রবার বিভিন্ন জেলায়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী