ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

নওগাঁর মহাদেবপুরে জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণকারকে কুপিয়ে হত্যা করে ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগদ সাত লাখ টাকা আর ছয় ভরি সোনা নিয়ে মহাদেবপুর বাজারের জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা প্রায় ছয় ভরি সোনা ও নগদ সাত লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অলিফকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটি কেবলই ছিনতাই, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

 এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অন্যব মজুমদার

চট্টগ্রামের পাথরঘাটা এলাকা থেকে অন্যব মজুমদার (২১) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত ৭ আগস্ট

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পুরো দেশকে সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার

বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা পণ্ড

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জন ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য

 এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অন্যব মজুমদার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের