ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল যুবকের মরদেহ

আমার বার্তা অনলাইন:
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০

মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন শাহিন। এ উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে ট্রান্সফরমারটি খুলেও ফেলেন। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে শাহিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার যন্ত্রাংশ পাওয়া গেছে।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের

পানিতে ডোবার ৭ দিন পর পর্যটকদের জন্য খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটির ঝুলন্ত সেতুতে সাত দিন পর পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জন

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে সিএনজিতে

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে এক নারী, পুরুষ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

শনিবারের বাংলাদেশ: রাজপথের আন্দোলন থেকে জনজীবনের অস্বস্তি

ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল যুবকের মরদেহ

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সূচনা

সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধীদের লং মার্চ অনুচিত: চিফ হুইপ

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি দেশে ফিরেছে

পানিতে ডোবার ৭ দিন পর পর্যটকদের জন্য খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

বিচারকদের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জন

শিমের দাম ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন ১৫০ টাকা

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

রিয়ালের হারের কারণ জানেন না মরিনিয়ো, ‘সরল ও নির্বোধ’ বললেন শিষ্যদের

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত