ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা, তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৩:১৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ এজেন্ট ও লাইব্রেরি ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়ক থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে তোশকে মোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার একটি বহুতল ভবনে বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তিনি সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি দোকান পরিচালনা করতেন, যেখানে লাইব্রেরির পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসাও করতেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব হোসেন বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে রাতেই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

নিহতের শ্যালক কামাল বলেন, আমরা সারাদিন তাকে খুঁজেছি। রাতে থানায় জিডি করেছি। সকালে খবর পেয়ে এসে দেখি তোশকের মধ্যে মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে আছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তারা জানান, মরদেহে নির্যাতনের একাধিক চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। এছাড়া শ্বাসরোধ করে হত্যার পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত মিলেছে। এতে ধারণা করা হচ্ছে, হত্যার আগে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মামলার তদন্ত সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আমার বার্তা /জেএইচ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু

মধুপুর থেকে দেওয়ানগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ আসে স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৯, নান্দাইল) এবং

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকা পুনরুদ্ধারে দেশটির জান্তা বাহিনী নতুন করে বিমান হামলা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট

বংশী নদীর জায়গা দখলের প্রতিবাদে নোঙর বাংলাদেশ ও এলাকাবাসীর মানববন্ধন

বংশী নদীর জায়গা দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ বন্ধ, নদী ভরাট রোধ এবং সাভার নামা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত

অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা, তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচন করতে হলে শিক্ষকরা যেন চাকরি ছেড়ে চলে যায়: শিক্ষামন্ত্রী

মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ

গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া কি সত্যিই উপকারী?

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

যুক্তরাষ্ট্র থেকে আরও সোয়া দুই লাখ টন গম কিনছে সরকার

নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেল খুলছে যুক্তরাষ্ট্র-ইরান

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ