ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১৩:১৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

সোমবার (৮জুন) দুপুরে লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তারা বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনা অধিনায়ক মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আপত্তি জানিয়ে ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি করেন। তবে ব্যানারটি না সরানোয় গত রোববার গভীর রাতে আর্জেন্টিনা সমর্থকদের একটি পক্ষ সেটি খুলে ফেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সোমবার দুপুরে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের চারজন আহত হন।

ঘটনার পর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং বিরোধের অবসান ঘটে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, ব্যানার নিয়ে দুই পক্ষের হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়েছে।

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায়

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৫ জুলাই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের