ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৭:৩৬
বোয়ালমারীতে ছোট ভাইকে হত্যায় অভিযুক্ত ডা. গোলাম কবীরকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ফরিদপুরের বোয়ালমারীতে সংসদ সদস্য (এমপি) প্রার্থী বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শটগানের গুলিতে হুমায়ুন কবির মিন্টু (৫৫) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ডা. গোলাম কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশে প্রায় ৪০ শতাংশ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গোলাম কবীর ও মিন্টুর মধ্যে। এর মধ্যে ৭ শতাংশ জমি তাদের ভাই কাওছার শেখের নামে লিখে দিলেও, বাকি জমিতে গাছ লাগান। ওই গাছ বড় ভাই ডা. গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।

বুধবার সকালে গাছ কাটতে গেলে মিন্টু এতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে একটি শটগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন মিন্টু। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি, গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোলাম কবীরের ভাই আলমগীর কবীর বলেন, আমার চোখের সামনে বড় ভাই, ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আন্না সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর বুকে ও কোমরে গুলি লেগেছে।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শটগানটি জব্দ করা হয়েছে।

তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বার্তা/এমই

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এখন পর্যন্ত উপজেলা

দারিদ্র্যের চাপে নিঃস্ব, শেষ বয়সে আশ্রয়ের খোঁজে রহিমা বেগম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামে এক অসহায় বৃদ্ধা নারী নীরবে লড়াই করে যাচ্ছেন

কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজের সঙ্গে নিজেই আলোচনা করেছেন: ইরান