ই-পেপার সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩

শতবর্ষে পা রাখলো সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৬, ১৮:০৫

সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষের গৌরবময় মাইলফলক অতিক্রম করেছে। ১৯২৬ সালের এই দিনে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি দীর্ঘ এক শতাব্দী ধরে শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ গঠন এবং আলোকিত মানুষ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শত বছরের পথচলায় অসংখ্য শিক্ষার্থী এখান থেকে প্রাথমিক শিক্ষার ভিত্তি অর্জন করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন—যা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সাফল্যের উজ্জ্বল সাক্ষ্য বহন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএফ এর পারচেজ এন্ড সাপ্লাই চেইনের এজিএম তোহিদুল হক হাবি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মো. জসিম উদ্দিন।

আব্দুল্লাহ আল কাউছার ও রাকাব উদ্দিন শিশিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, খাদ্য বিভাগের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের হিসাব রক্ষক মো. মাকসুদ আলম মুসা, শ্রেষ্ঠ জয়িতা মা পুরস্কারপ্রাপ্ত জ্যোৎস্না বেগম, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী জহিরুল ইসলাম রানা, ডা. নয়ন মিয়া, সাইদুর রহমান, তামিম আহমেদ সুজন, ওয়াহেদুর রহমান মুরাদ, তামিম আহমেদ অলিউল্লাহ, তফাজ্জল হোসেন রাকিব, আব্দল্লাহ আল মামুন, সারোয়ার হোসেন, ডা. ফজলুল হক, গোলাম কিবরিয়া ও শহীদুল হক প্রমুখ। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শতবর্ষ উদযাপনকে ঘিরে বিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ করা হয়।

বিকেলে বিদ্যালয় ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনে অনেকেই স্মৃতিচারণ করেন তাঁদের শৈশব-কৈশোরের সোনালি দিনগুলোর কথা। শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক মিলনমেলা যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ঐতিহ্যের সেতুবন্ধন তৈরি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়—এটি একটি অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতার প্রতীক। বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনেও এই প্রতিষ্ঠান যেন নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখে—সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

শতবর্ষ পূর্তির এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষা বিস্তারের এক শতাব্দীর পথচলা পেরিয়ে সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতেও তার গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

আমার বার্তা/এমই

সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

আজ ২৩ই মার্চ কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা

গজারিয়ার বাউশিয়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শিল্পবান্ধব বাউশিয়া ইউনিয়নের কাজলা নদী খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন

সুজানগরে বিএনপি-সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি-সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প

পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহ্বান

সংকট নেই, দু’দিন সরবরাহ বন্ধ থাকায় চাপ তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

শতবর্ষে পা রাখলো সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গজারিয়ার বাউশিয়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ বিকল্প

সুজানগরে বিএনপি-সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় ‘কোবরা’ বৈঠক ডাকলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

‘ক্রেতা কম বাজারে, তারপরও সবজির দাম কমছে না’

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ভিনিসিয়ুসের জোড়ায় রোমাঞ্চকর জয় রিয়ালের, জিতল বার্সেলোনাও

যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত

২৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল