ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

ফ্যামিলি কার্ড সবাই পাবে: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

আমার বার্তা অনলাইন:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, মা বা বোন তার নামে ফ্যামিলি কার্ড হবে। এটা একটি সর্বজনীন প্রজেক্ট। পর্যায়ক্রমে এটি সবাই পাবে, টার্গেট কোনো গ্রুপ থাকবে না।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমাদের যে কার্ডগুলো আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি, গর্ভবতী ভাতা কার্ড আছে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। অনেক সময় দেখা গেছে, যাদের মাধ্যমে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন হতো তারা অনেক সময় সুবিধাভোগীদের কাছ থেকে টাকা চাইত। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাব। যেন সব কার্ড নিয়ে একটি কার্ড করা যায়।’

‎ফারাজানা শারমিন বলেন, ‘যেহেতু ফ্যামিলি কার্ডে যে অ্যামাউন্ট দেওয়া হবে আড়াই হাজার টাকা এটা বিদ্যমান অন্যান্য কার্ডগুলো থেকে অনেক বেশি। তাই সুবিধাভোগীরা ওটাই নিতে চাইবেন। সে ক্ষেত্রে আমরা প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং ভিত্তিতে এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব। পর্যায়ক্রমে এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর কাছে পৌঁছাবে।’

‎এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যক্তিখাতে কর বাড়ানো

পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি চাঁদাবাজি হয়নি: এফবিসিসিআই প্রশাসক

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর

তেহরানে খামেনিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ইরানের পাল্টা হামলায় বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে: ইশরাক

পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

ফ্যামিলি কার্ড সবাই পাবে: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ব্যবসার বড় বাধা দুর্নীতি, প্রতিকারে দরকার তিনখাতে ন্যায়পাল নিয়োগ

তেহরানে নেই আয়তুল্লাহ খামেনি, গিয়েছেন নিরাপদ স্থানে

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে