ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি সভা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:০৮
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:১২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভাকে ঘিরে প্রস্তুতি সভা ডেকেছে ভাঙ্গা উপজেলা বিএনপি।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা বিএনপির প্যাডে এ সভা ডাকা হয়। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এই বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভাঙ্গা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম এম কুতুবউদ্দিন স্মরণ স্বাক্ষরিত ওই পত্রে বলেন, প্রিয় নেতৃবৃন্দ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাঙ্গায় আগমন এবং জনসভা সফল করার লক্ষ্যে ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির সফল সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নওয়াপাড়াস্থ বাসভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ওই পত্রের শেষাংশে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নোয়াপাড়াস্থ বাসভবনে ভাঙ্গা উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়।

ভাঙ্গা উপজেলা বিএনপি জানায়, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ভাঙ্গায় আসার কথা রয়েছে। অনেক বছর পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে ভাঙ্গাসহ ফরিদপুরের পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও ব্যাপক প্রস্তুতি চলছে। আজকের সভায় মূলত জনসভার স্থান নির্ধারণ, শৃঙ্খলা রক্ষা এবং জনসমাগম নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হবে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে বাসে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। পথে ফরিদপুরের ভাঙ্গায় জেলার একমাত্র এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। এছাড়া এই পথে আরও বেশ কয়েকটি জনসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে তার। ভাঙ্গার এই জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আমাদের জননেতা তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আজকের প্রস্তুতি সভায় আমরা প্রতিটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি। মঙ্গলবারের জনসভা হবে স্মরণকালের বৃহত্তম গণসমাবেশ।

আমার বার্তা/এল/এমই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এর

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ