ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৬:১৯

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬। বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানটি ছিল মানবিকতা, সমাজসেবা ও গুণীজনের অবদানের স্বীকৃতিতে ভরপুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠক তসলিম হাসান হৃদয় এবং যেরিন সুবা। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ আর এম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ওসমান গনী মনসুর, লায়ন মতিউর রহমান সৌরভ, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ও ‘দ্য পিপলস ভিউ’-এর সসম্পাদক, ব্যক্তিত্ব কারু কৃষাণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন ও মানবিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৩৫টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘রত্নগর্ভ মা’ সম্মাননা পান কামরুল কায়েস চৌধুরীর মমতাময়ী মা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, জিনাত আরা বেগম, সাংবাদিক ও সমাজসেবায় অবদানের জন্য জাহিদুল করিম কচি, সর্বোচ্চ রক্তদানের জন্য জাবেদ নাসিম এবং সেরা মানবিক সংগঠন হিসেবে ফুলের হাসি ফাউন্ডেশন। সম্মাননা ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন, যে দেশে গুণীর কদর নেই, সেই দেশে গুণীর জন্ম হয় না। আজ এখানে এসে আমি সত্যিই আনন্দিত। গ্রীন লিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা গুণীজনকে সম্মানিত করার এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমি আশা করি।

গ্রীন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সবসময় সমাজের ভালো কাজগুলোকে মূল্যায়ন করতে চাই। গুণীজন ও মানবিক মানুষের সম্মাননার এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

সব মিলিয়ে, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ ছিল এক অনন্য ও অর্থবহ আয়োজন।

আমার বার্তা/এমই

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার হুমকি নেই, তারপরও আমরা সতর্ক: র‌্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার