ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

পটুয়াখালীতে কৃষক লীগের নেতা সহ বিএনপিতে যোগ দিলেন ৩০ জন

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৪

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভা শেষে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গাজী, যুবলীগ নেতা মোকছেদুল মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য হাসিনা বেগম ও গোলেনুর বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত বিএনপিতে যোগ দিচ্ছেন। এই যোগদান বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। শুক্রবার এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে অন্তত ৩০ জন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

রংপুর নগরীতে একটি রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমানকে (৬৫) গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

জামালপুরে চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর