ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলা সদরে তার নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপির সঙ্গে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং জুলুম অত্যাচার সহ্য করেছি সে-ই দিক বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে এখানে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন’সহ সাধারণ মানুষের যে সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি তাতে আমি বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এহসান উল্লাহ, উচালিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক বারী লাল বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমার বার্তা/মো. রিমন খান /এমই

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন,

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার (বাথরুম) ও পরিত্যক্ত ভবনে মিলেছে স্তূপ করা বিপুল পরিমাণ সরকারি

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জনকে আটক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার

শাপলা চত্বর হত্যাযজ্ঞে হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি করা হয় সাহাবুদ্দিনকে!

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

গ্যাস সংকটে নাকাল জনজীবন, রান্না করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

মালদ্বীপের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন