ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

আমাকে খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি-ভালো আছি: তরুণীর বার্তা

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৫
পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা

বরিশালের আগৈলঝাড়ায় কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া পুজা দাস (২১) নামে এক তরুণীর সন্ধান মিলছে না ছয় দিন ধরে। ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছেন। পরিবারের দাবি, তার নিখোঁজ হওয়ার মধ্যে রহস্য রয়েছে। তবে তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তাকে সম্ভাব্য ‘ক্লু’ হিসেবে বিবেচনা করছে পুলিশ।

নিখোঁজ পুজা দাস উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার নারায়ণ চন্দ্র দাসের মেয়ে। বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী তিনি।

কলেজছাত্রী নিখোঁজের ঘটনার নেপথ্যে ভিন্ন কারণ বলছে পুলিশ। তাদের দাবি—প্রেমিকের হাত ধরে নিখোঁজ হতে পারে পূজা। বিষয়টি ওই তরুণীই পুলিশকে নিশ্চিত করছে বলে জানিয়ে তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তদন্ত শুরুর পরপরই তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল, আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।

মনিরুল ইসলাম বলেন, বার্তা পাওয়ার পর থেকে নম্বরটি বন্ধ আছে। তাই বার্তাটি সত্যিই পুজা পাঠিয়েছেন কি না, তা যাচাই করা যাচ্ছে না। কেউ ছদ্মবেশেও পাঠাতে পারে। আবার সত্যও হতে পারে। নিশ্চিত হতে পারছি না।

কলেজছাত্রীর ভাই রিমন দাস বাদী হয়ে দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে বরিশাল নগরীতে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন পূজা দাস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য জায়গাগুলোয় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ পূজা দাসের ভাই রিমন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, এটি অপহরণ নাকি স্বেচ্ছায় গা ঢাকা দেওয়া, কোনো দিকই এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকেও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।

ওসি আরও বলেন, বন্ধ নম্বরটি ট্র্যাকিং করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য উপায়ে তরুণীর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আমরা তার খুব কাছাকাছি পৌঁছেছি। মেয়েটি ভালো আছে, এটুকু নিশ্চিত হতে পেরেছি।

আমার বার্তা/এমই

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মহানগরীর বড়বাড়ী এলাকায় তিতাস গ্যাসের  ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে

স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যায় একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের প্রস্তুতি

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুর্বণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায়

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পর বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত