ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:২০

বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের মনু মিয়ার লেন এলাকা থেকে সন্দেহভাজন এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এনএসআই বরিশাল কার্যালয়ের একটি গোপন সূত্র জানায়, উক্ত এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন। তারা সবসময় ঘরের দরজা বন্ধ রাখেন এবং বাইরে বের হওয়ার সময় বোরকা পরে চলাফেরা করেন, যাতে পরিচয় গোপন থাকে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই ও কোতোয়ালী মডেল থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে জনৈক কুদ্দুসের ভাড়া বাসা থেকে ওই নারীকে আটক করে।

আটক নারী নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে এনএসআই বরিশাল কার্যালয় বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে যাচাই করলে দেখা যায় কার্ডের সকল তথ্য সঠিক হলেও ছবির ভিন্নতা রয়েছে।

এছাড়া মাদারীপুরের উল্লিখিত ঠিকানায় স্থানীয়ভাবে খোঁজ নিয়ে রীতা বালা নামের কোনো ব্যক্তি বসবাস করেন না বলে জানা যায়। এছাড়া বরিশালে তার অবস্থান বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবার ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন, যা সন্দেহের জন্ম দেয়।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ বলেন, আমাদেরকে জেলা এনএসআই বরিশাল কার্যালয় থেকে জানানো হয় যে মনু মিয়ার লেন এলাকায় এক সন্দেহভাজন নারী অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার জাতীয় পরিচয়পত্রে ছবির অমিলসহ কিছু গড়মিল পাওয়া গেছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।

প্রাথমিকভাবে তার অবস্থান সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু