ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আশুলিয়ায় লড়ির নিচে চাপা পড়ে নারী-শিশুসহ নিহত ৩

আমার বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৫, ১০:১৫

সাভারের আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লড়ির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (০৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে চন্দ্রা নবীনগর লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

দুর্ঘটনা স্থানে পুলিশের উদ্ধার কার্যক্রম

নিহতরা হলেন, আলতাফ (৫০) নূরজাহান (২৪) ছেলে আব্দুল্লাহ (৪) তারা বলিভদ্র এলাকায় বসবাস করেন। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় রিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিক থেকে আসা একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। ওই সময় সামনে থেকে আসা একটি লড়ি দেখে চালক রিকশাটি রাস্তার মাঝখান দিয়ে সরানোর চেষ্টা করেন। রাস্তায় পানি থাকায় রিকশাটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে যাত্রীরা লড়ির পিছনের চাকার নিচে চাপা পড়েন।

প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, ‘আমি রাস্তা পার হচ্ছিলাম। রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে একটি বড় লড়ির পিছনের চাকায় চাপা পড়ে। একজন ঘটনাস্থলে মারা যায়, বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিলেন।’

ঘটনাস্থলের পাশের দোকানদার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘আমি দোকানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকশা উল্টে আছে। একজন ঘটনাস্থলে মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।’

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় দুইজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করলেও পুলিশ বুঝিয়ে সরিয়ে দেয়।

আমার বার্তা/জেএইচ

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

দেশের সর্বদক্ষিণের দুই সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি।

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন তা দখলমুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা