ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

চার মাসের ছুটিতে ৭ মাস অফিস করেন না আওয়ামী লীগ নেতা

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৭:২৬

পাবনার ভাঙ্গুড়ায় দুই দফায় চার মাসের ছুটি নিয়ে সাত মাস ধরে অফিস করেন না পৌরসভার প্রধান সহকারী আরিফুল ইসলাম। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, আত্মগোপনে থেকে বিনা বেতনে ফের ছুটির আবেদন করেছেন আরিফুল ইসলাম। তবে এ ছুটি আবেদন নাকচ করে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

অভিযুক্ত আরিফুল ইসলাম ভাঙ্গুড়া পৌরসভায় প্রধান সহকারী হিসেবে কর্মরত। ২০১২ সালে ভাঙ্গুড়া পৌরসভায় ভান্ডার রক্ষক পদে চাকরিতে যোগদানের পর প্রধান সহকারী পদে পদোন্নতি পান। তিনি ইমরান হাসান আরিফ নামেও পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান পৌর কর্মচারী আরিফুল ইসলাম। এরপর তিনি মেয়র আবুল কালাম আজাদের থেকে গোপনে গত ১৫ আগস্ট এক মাসের চিকিৎসা ছুটি নেন। এ ছুটি শেষ হলে গোপনে ১৫ সেপ্টেম্বর পৌরসভায় হাজির হয়ে পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজীর কাছ থেকে আবারও তিন মাসের ছুটি নেন তিনি। তবে এ ছুটি শেষ হলেও এখনো কর্মস্থলে যোগ দেননি আরিফুল ইসলাম। এতে পদ সংশ্লিষ্ট কাজে স্থবিরতা নেমে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি মকবুল হোসেনের আস্থাভাজন ছিলেন আরিফুল ইসলাম। মকবুল ও তার ছেলে ইবনুল হাসান শাকিলের প্রভাবে কর্মস্থলে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পৌরসভার একজন কর্মচারী হয়েও উপজেলার সব ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ করতেন তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার মালিক বনে গেছেন তিনি। নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। গড়ে তুলেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, সেসময় ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় আরিফুল নিয়মিত অফিস করতেন না। দলীয় কর্মকাণ্ড ও ঠিকাদারি কাজ নিয়ে বেশি ব্যস্ত দেখা যেতো তাকে। মাস শেষে কোনো একদিন হাজিরা খাতায় সই করে যেতেন।

দীর্ঘসময় অনুপস্থিত থেকেও চাকরিতে বহালের বিষয়ে উদ্বেগ জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, দীর্ঘ সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত একজন কর্মচারী। অবস্থান করছেন ভারতে। তবুও কীভাবে তিনি চাকরিতে বহাল থাকেন?

পলাতক থাকায় আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী বলেন, আমি প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একমাসের ছুটিতে ছিলেন। তার ছুটি প্রাপ্য থাকায় পরে তিনমাসের ছুটির আবেদন করলে সেটি মঞ্জুর করা হয়। এখন তিনি বিনা বেতনে আবার ছুটির আবেদন করলেও সেটি নাকচ করে শোকজ করা হয়। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় দ্রুত তাকে যোগদানের নোটিশ দেওয়া হয়েছে। তার বেতন বন্ধ রাখা হয়েছে। যোগদান না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এমই

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে রবিউল ইসলাম নামে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ