ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫
ট্রাকে করে বাংলাদেশে আসছে পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে হিলিতে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। হিলি বন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। আগে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে সেই পরিমাণ বেড়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) একদিনেই বন্দর দিয়ে ৪০টি ট্রাকে এক হাজার ১৭১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য তাই আমদানির সঙ্গে সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টগণ বিল অব এন্ট্রি সাবমিট করলে দ্রুত খালাস দেওয়া হচ্ছে।’

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর, নগর ও নাসিক এই তিন জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগেও বন্দরে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলিতে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানের মোকামে ক্রেতাদের চাহিদামতো সরবরাহ করে থাকি। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও বেশ কিছুদিন ধরেই দাম ছিল ঊর্ধ্বমুখী। একদিন আগেও আমরা বন্দর থেকে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ৬৫ থেকে ৭০ টাকা দরে কিনে মোকামে পাঠিয়েছিলাম। সেই পেঁয়াজ এখন দাম কমে ৬০ থেকে ৬৫ টাকায় নেমেছে। তবে দেশীয় নতুন পাতাপেঁয়াজ ওঠার কারণে মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কিছুটা কম লক্ষ করা গেছে।’

পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশীদ বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। তবে ভারতের বাজারেই সরবরাহ কমের কারণে পেঁয়াজের দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এতে বাড়তি দামে কেনায় দেশেও পেঁয়াজের দাম বাড়ছিল। তবে বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে করে সে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা নিম্নমুখী রয়েছে।’

তিনি আরও বলেন, সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় বন্দরের ছোট-বড় সব আমদানিকারকরা পেঁয়াজ আমদানি শুরু করেছেন। এর ফলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকার পাশাপাশি আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। যার কারণে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা নিম্নমুখী।

আমার বার্তা/এমই

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়